Yuba Congress : চোর চেয়ারম্যান স্লোগান দিয়ে মাথায় নোংরা আবর্জনা ভর্তি বালতি নিয়ে পৌরসভায় যুব কংগ্রেসের অভিনব বিক্ষোভ! পৌরসভায় তালাচাবি দেওয়ার হুমকি নেতাদের

Share

মেদিনীপুর 31 সে আগস্ট :

মূলত মেদিনীপুরে পৌরসভার সাফাই কর্মীদের টানা কর্ম বিরতির ফলে মেদিনীপুর আবর্জনাময়। এই পরিস্থিতিতে শহরবাসীর কথা ভেবেই বিক্ষোভ দেখালো যুব কংগ্রেস, নেতৃত্বে সঞ্জীব সিট শুভাশিস পন্ডা সহ অন্যান্যরা। যদিও চেয়ারম্যান বললেন এলাকায় আবর্জনা জমেছে বলে ওরা বিক্ষোভ দেখিয়েছে আমরা বিষয়টা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।

এবার আন্দোলনে নেমে গেল মেদিনীপুর যুব কংগ্রেস। মূলত মেদিনীপুর পৌরসভায় এখন চলছে কয়েক দিন ধরে সাফাই কর্মীদের কর্ম বিরতি। যার জেরে শহরের ২৫টি ওয়ার্ডের এ অবস্থা বেহাল। কোথাও আবর্জনা সাফাই হয়নি কোথাও জমা হওয়া নোংরা পচা গলা আবর্জনা না তুলে নেওয়ার ফলে জমেছে ময়লার স্তুপ। ২৫ টি ওয়ার্ডে গড়ে ওঠা জমে থাকা ভ্যাট গুলি ভয়ঙ্কর অবস্থার চেহারা নিয়েছে।। তাদের দুর্গন্ধে টেকা দায়।এই নিয়ে বারংবার অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। যদিও এ বিষয়ে উদাসীন পৌরসভা। এই ঘটনায় ক্ষুব্ধ যুব কংগ্রেস নেতৃত্ব। এদিন তারা ওয়ার্ডের জমে থাকা নোংরা বালতিতে করে নিয়ে সোজা ছুটে আসেন পৌরসভায়। সেখানে চেয়ারম্যানের অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা অভিযোগ করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান পিছন পথ দিয়ে বহু কর্মী নিয়োগ করেছেন আর যে নিয়োগের জেরে টাকা দিতে হিমশিম খাচ্ছে পৌরসভা।

যার ফলে সাফাই কর্মীদের বেতন বন্ধ দীর্ঘদিন। এর আগেও এই বেতন না পেয়ে কর্মবিরতি করেছিল সাফাই কর্মীরা। ফলে চেয়ারম্যান ইচ্ছাকৃতভাবে এই ঘটনাকে জাগিয়ে রেখেছে। তাই আমরা চেয়ারম্যানকে রীতিমতো নোটিশ দিয়ে গেলাম, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সমস্যার সমাধান না হলে পৌরসভায় তালা চাবি লাগিয়ে দেওয়া হবে। এরপরই যুব কংগ্রেস নেতৃত্ব পৌরসভার বাইরের গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই বিক্ষোভ চলে কিছুক্ষণ,নেতৃত্বে সঞ্জীব সিট শুভাশিস পন্ডা অনুপম ভট্টাচার্য, অমিত সিংহ, সৌখিন শেখ সহ অন্যান্যরা।

এ বিষয়ে মেদিনীপুর জেলার জেলা কংগ্রেসের সম্পাদক সঞ্জীব সিট বলেন,’মেদিনীপুরে এই পঁচিশটা ওয়ার্ডে সাফাই কর্মীরা অল্প টাকার বিনিময়ে কাজ করে কিন্তু তারা দিনের পর দিন বেতন না পাওয়ায় তারা ধর্মঘটে সামিল হয়েছে। আর যার জন্যই মেদিনীপুর আজ শ্মশানে পরিণত হয়েছে। আমরা মনে করি মেদিনীপুর পৌরসভার টাকা যদি না থাকে তারা সরকারকে চিঠি লিখুন। কিন্তু তা না করে তারা ইচ্ছে করে এই সমস্যা জিইয়ে রেখেছে। কারণ মেদিনীপুর পৌরসভার চোর চেয়ারম্যান টাকা তছরূপের জন্যই এই সাফাই কর্মীরা টাকা পাচ্ছে না। আমরা ২৪ ঘন্টা টাইম দিয়ে গেলাম, অবিলম্বে সাফাই কর্মীদের সমস্যার সমাধান করে মেদিনীপুর কে সাফাই সাফ সূতরো করুন না হলে আমরা পৌরসভায় এসে তালা লাগিয়ে দিয়ে যাব।’

যদিও অন্যদিকে এ বিষয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন,”কংগ্রেসের দাবি যুক্তিসঙ্গত কিন্তু মেদিনীপুর পৌরসভার বিগত সরকার থেকে পার্মানেন্ট স্টাফের সমস্যা রয়েছে,সমস্যা রয়েছে টাকার। এই নিয়ে আমরা জেলাশাসক এবং এসডিওকে জানিয়েছি। একটা মিটিং হয়েছে, আশা করছি কয়েকদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। পাশাপাশি গতকাল মুখ্যমন্ত্রী খড়্গপুরে আসায় তাকেও বিধায়কের মাধ্যম দিয়ে বিষয়টা জানানো হয়েছে, সমস্যা সমাধানের জন্য। তিনিও আশ্বাস দিয়েছেন পার্মানেন্ট সমাধান করার জন্য।”

এখন অপেক্ষা, কবে সমাধান হয় সাফাই কর্মীদের দাবি দাওয়া,কবে সাফ সূতরো হবে মেদিনীপুর?


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *