
মেদিনীপুর 16 ই নভেম্বর :
শান্তিনিকেতনে এনকাউন্টার। এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ। যা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। যদিও মন্ত্রী দিলীপ ঘোষের দাবি, পুলিশ আর গুলি খাবে না, পুলিশ দুষ্কৃতীদের উপরে পাঠিয়ে দেবে। পাশাপাশি তিনি বলেন আদালতের উপর বিলকুল ভরসা রয়েছে কিন্তু ভরসা নেই অপরাধীদের উপর।

রাজ্যে একের পর এক এনকাউন্টার করে চলেছে পুলিশ আর তাতে সহম ত পোষণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দিনও রতন শেখ নামে এক দুষ্পৃতিকে এনকাউন্টার করা হয় বলে সূত্র অনুযায়ী জানা যায়। যেই নিয়ে রাজ্যে এনকাউন্টারের সংখ্যা দাঁড়ালো মোট পাঁচজন। যদি ওই রতন শেখ নামে দুষ্কৃতি আগে এক পুলিশ কর্মীর পায়ে গুলি করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতেই রতন শেখের এনকাউন্টার হয়েছে। সংবাদ সূত্র অনুযায়ী জানা যায়,ডাকাতির মামলায় জামিন পেয়ে গত শুক্রবার দুপুরে রতন শেখ ফিরেছিল এলাকায়। সন্ধ্যায় আর এক দুষ্কৃতীর সঙ্গে দেখা করতে গিয়েছিল বাসস্ট্যান্ডে। সেখানেই তাকে ধরতে গিয়ে আহত হন হলেন আইনের রক্ষাকর্তা পুলিশ কর্তারা। সূত্রের খবর, রতনকে ধরতে গত শুক্রবার সন্ধেয় বোলপুরের লায়েক বাজারের বটতলায় যান ৩ জন পুলিশকর্মী। দুষ্কৃতীকে দেখতে পেয়ে নাম ধরে ডাকেন তাঁরা। সেই সময়ই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে।

কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে গুলি লাগে। তারপর থেকেই নিখোঁজ ছিল রতন শেখ। এরপর পুলিশ কর্তারা তৎপর হয়ে ওঠে শুরু হয় চিরুনি তল্লাশি। যদিও রতন শেখ একজন কুখ্যাত দাগি আসামি ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়।পুলিশ সূত্র অনুযায়ী,রতন শেখের বিরুদ্ধে মোট ৩৬টি ফৌজদারি মামলা ছিল। পাকড়াও করে জেরার পর অপরাধ কবুল করেছিল রতন। কনস্টেবলের ওপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ইটভাটায় লুকোনো আছে বলে জানায় রতন। রতনকে নিয়ে ওই অস্ত্রের খোঁজে নানুরের উচকরণ গ্রামের ইটভাটায় যায় পুলিশ। ইটভাটায় কোথায় অস্ত্র লুকোনো আছে, রতনকে দেখাতে বলেন তদন্তকারীরা। আচমকা গোপন জায়গা থেকে অস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। পুলিশের গাড়িতে গুলি লাগে, আত্মরক্ষায় রতনকে পাল্টা গুলি চালান তাঁরা, সেখানেই গুলিবিদ্ধ হয় সে। গুলিতে জখম রতনকে নানুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।

এই ঘটনায় রাজ্য জুড়ে সরগরম। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন পুলিশকে কেউ গুলি করলে তাকে বাতাসা দেওয়া হবে না। এদিন পুলিশের পাশেই দাঁড়ালেন সর্বভারতীয় বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি মেদিনীপুরে এসেছিলেন কয়েকটি জগধাত্রী পূজা উদ্বোধনে। সেই পুজো উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রতন শেখ প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন,’যে সমাজ বিরোধী যে গুলি চালাচ্ছিল সে তো গুলি খাবেই। আইনের বাইরে গেলে, পুলিশের বিরুদ্ধে গেলে সে গুলি খাবে। এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যা চলতে থাকবে এখন। পাশাপাশি তিনি বলেন যারা এরকম আছে তারা যেন সাবধান হয়ে যান।’ যদিও বিচার ব্যবস্থার উপর পুলিশের কি ভরসা নেই প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ পাল্টা যুক্তি দিয়ে বলেন,’ আদালতের উপর বিলকুল ভরসা রয়েছে কিন্তু অপরাধীর উপর কোনো ভরসা নেই। যদি গুলি চালায় সে তো গুলি খাবেই।

সেখানে আদালতে প্রসঙ্গই উঠে না। দুষ্কৃতী যদি আদালত না মানে পুলিশ কেন আইন মেনে গুলি খাবে? পাশাপাশি তিনি বলেন আর হসপিটালে যাবে না পুলিশ, সরাসরি দুষ্কৃতীদের উপরে পাঠিয়ে দেবে।’