Dilip Ghosh : জেলে আছে ভালো আছে, বাইরে থাকলে তৃণমূলের লোকরাই মেরে দেবে! সুমিতকে নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের পাশাপাশি অভিষেককে নিয়ে বললেন,’ যান চা খান, এরকম অনেকবারই ডাকবে’

Share

মেদিনীপুর 14 ই নভেম্বর :

ভবানীপুর থানায় সময় মত পৌঁছালেন অভিষেক আর তা নিয়েই মন্তব্য বিজেপি-মন্ত্রীর। যদিও অন্যদিকে সুমিত রায় নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, জেলে আছেন ভালো আছেন বাইরে থাকলে তৃণমূলের লোকজনই মেরে ফেলবে। যদিও কংগ্রেস তৃণমূল এবং সিপিএমের একসাথে হওয়া প্রসঙ্গে দিলিপের মন্তব্য জিরোর সাথে জিরো যোগ করলে জিরো-ই হয়। তাতে আমাদের কিছু যায় আসে না।

মেদিনীপুরে এক অনুষ্ঠানে এসে অভিষেক, তার PA সুমিত সেইসঙ্গে বাম তৃণমূল নিয়ে একাধিক বিষয় সংক্রান্ত মন্তব্য করলেন গ্রামোন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। প্রসঙ্গত, এদিন মেদিনীপুরে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন জেলা সম্মেলন উপস্থিত হয়েছিলেন এই মন্ত্রী। সেই সম্মেলনে বক্তব্য রাখার পর যখন তিনি ফিরে যাচ্ছিলেন সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানেই সুমিত রায়, অভিষেক নিয়ে প্রশ্ন করে সাংবাদিকরা। যার উত্তরে দিলীপ ঘোষ সোজা সাপটা ভাষায় জবাব দেন। এদিন প্রথমে তাকে প্রশ্ন করা হয় প্রিয় রঞ্জন দাস মুন্সি মারা যাওয়ার পর এক জায়গায় দেখা গেল বাম কংগ্রেস এবং তৃণমূলকে, এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন,’ প্রিয় রঞ্জন দাস মুন্সি জীবিত কালীন অবস্থায় থাকা অবস্থায় বাম তৃণমূল কংগ্রেসকে এক করতে পারলেন না, আর মারা যাওয়ার পর করলে তো ভালোই। তবে তার মানে এই নয় যে রাজনীতিতে লড়াই তারা একসাথে করবে। এক সঙ্গে আসতে পারেন বাংলার উন্নয়ন এবং ভবিষ্যতের বিকাশের জন্য।’

একটু কটাক্ষের সুরে বলেন ওদের সবার ভবিষ্যৎ অন্ধকার বলে ওনারা একসাথে আসছেন। এরপর অভিষেক কে ডাকা নিয়ে বলেন,’যান, চা খান ঘুরে আসুন,অনেক বার ওনাকে ডেকেছেন সিবিআই, ইডি। এই ডাকাডাকি চলাফেরা চলতেই থাকবে এখন।’ এরপর সুমিত রায়ের মারার আশঙ্কা নিয়ে স্ত্রীর দেওয়া চিঠি প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন,’এটা মমতা ব্যানার্জি ও অভিষেক বলতেন। এটা নতুন না। তিনি কটাক্ষের সুরে বলেন পুলিশ কাস্টডিতে আছেন ভালো আছেন, বাইরে থাকলে তৃণমূলের লোকরাই মেরে দেবে।’ এরপর মহম্মদ সেলিমের কংগ্রেসের জন্য দরজা খোলা প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন,’এই সব কথা বন্ধ দরজার মধ্যে বললেই ভালো, এই ধরনের হাসি ও নাটকের কথাবার্তা বাইরে না বলাই ভালো। একসঙ্গে এত দিন থেকে কি করে দিয়েছেন,জিরো জিরো মিলে গেলে জিরোই হবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, এই দিন ভবানী পুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তলব করে পুলিশ। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে সোশ্যাল মাধ্যমে অর্থাৎ এক্স স্যান্ডেলে অভিষেকের একটি পোস্টকে ঘিরে। যেই পোস্টে অভিষেক লিখেছিলেন,”Ten lifetimes won’t be enough for your Bangla Birodhi Gujarati gang and their stooge Gyanesh Kumar to put even a dent in my DIAMOND HARBOUR MODEL. Bring everything you have got. I challenge the entire Union of India- Come to Falta. Send your strongest, send one of the ‘

যদি ওই দিন সময় মত অভিষেক পৌঁছে যান ভবানী পুর থানায়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় কে মেরে ফেলতে পারে এই আশঙ্কায় সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায় চিঠি দেন এপিডিআর কে।

সেই চিঠিতেই এপিডিআর ডায়মন্ড হারবার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানায় নোটিশও পাঠিয়ে দিয়েছে এই আশঙ্কার কথা ভেবে আর তাই নিয়েই বক্তব্য দেন বিজেপি মন্ত্রী।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *