
মেদিনীপুর 15 ই নভেম্বর :
জগদ্ধাত্রী পূজা উদ্বোধনে জেলায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একসময় বিরোধী দলনেতা হিসেবে যেই শুভেন্দু অধিকারীর হাত ধরে একের পর এক পূজা উদ্বোধন হতো বিভিন্ন নিয়ম নির্দেশিকা মেনে সেই শুভেন্দু অধিকারী বর্তমানে মুখ্যমন্ত্রী এবং তার হাত ধরেই এবার পূজোর উদ্বোধন হবে সাড়ম্বরে। প্রশাসন এবং বিজেপি কর্মকর্তাদের সূত্র অনুযায়ী মেদিনীপুরে চার থেকে পাঁচটি জগদ্ধাত্রী পূজার উদ্বোধনের কথা রয়েছে। পুজো উদ্যোক্তাদের দাবি এক্সট্রা পাওনা মুখ্যমন্ত্রীর হাত ধরে পূজা উদ্বোধন, যা তাদের আবেগ তাড়িত করেছে।

রাত ফুরোলেই পশ্চিম মেদিনীপুরের জেলা শহরে জেলা সফর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মূলত মেদিনীপুর শহরের মোট চারটি জগধাত্রী পূজার উদ্বোধন করতে ছুটে আসছেন একসময় বিরোধী দলনেতা বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যা ঘিরে জোর তৎপরতা মেদিনীপুর জেলায়। উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের মোট চারটি জগধাত্রী পুজো উদ্বোধন এর কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়ে। যার মধ্যে দুটি বিধায়কের জগদ্ধাত্রী পুজো আর দুটি বিজেপি কর্মকর্তাদের। তার মধ্যে রয়েছে বিশেষ উল্লেখযোগ্য মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইতের ধর্মার উত্তরণ ক্লাবের জগদ্ধাত্রী পুজোর। ‘ ২০৪৭ এর বিকশিত ভারতের’ থিম নিয়ে এই উত্তর ক্লাব এবারে সাজিয়ে তুলেছে তাদের মন্ডপ। সেই সঙ্গে বিপ্লবীদের তৎকালীন বিপ্লবী কর্মধারা এবং মুখ্যমন্ত্রীর এই ছয় মাসের পথযাত্রা কেমন ছিল তাও তুলে ধরা হবে মন্ডপে। তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর এত বছরের জীবনী এবং প্রধানমন্ত্রীদের কার্যবিবরণী।

আর যেইসব দেখতে ভিড় জমবে অসংখ্য দর্শকের। সেই সঙ্গে লাইটের ঝলকানিতে ফুটে উঠবে জগদ্ধাত্রী পুজোর এক অন্যতম রূপ বলে দাবি বিধায়ক শংকর কুমার গুছাইতের। অন্যদিকে মেদিনীপুরের দীর্ঘদিনের পরিচিত ‘আমরা সবাই’ ক্লাবের জগদ্ধাত্রী পূজার উদ্বোধনও আসবেন শুভেন্দু অধিকারী। যেখানে সাবেকি প্রতিমা এবং সাবেকি মন্ডপ নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি। এদিন স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে সেই পুজোর প্রস্তুতি সেরে ফেলেছেন উদ্যোক্তারা। এখানকার উদ্যোক্তা হিসেবে রয়েছেন বিজেপির কর্মকর্তা শুভজিৎ রায়, ক্লাব সম্পাদিকা শম্পা মন্ডল সহ তাদের টিম। এদিন সমস্ত ক্লাব সদস্যরা নামেন স্বচ্ছ ভারত মিশন অভিযানে।এছাড়াও কেরানিতলার হিন্দু যুব বাহিনীর পক্ষ থেকে এবারের ‘দিব্যলোক’ যেই জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন ও হবে শুভেন্দু অধিকারীর হাত ধরে। অষ্টম বর্ষে প্রায় ১২ লক্ষ টাকা খরচা করে এই ‘দিব্যলোক’ দেখতে হাজির হচ্ছেন দর্শকরা। আর সেই মন্ডপ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী এদিন একের পর এক। সেই সঙ্গে রয়েছে বর্ণাঢ্য আলোর ঝলকানি যা ইতিমধ্যে শেষ প্রস্তুতি চলছে জোর কদমে। সেই সঙ্গে কেরানিতলার আরেক উত্তরণ ক্লাবের উদ্বোধন হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। যাদের সাবেকি থিম রামায়ণ ও তার কাহিনী।এছাড়াও নারায়ণগড়ের বিধায়ক রমা প্রসাদ গিরির বাড়ির ‘গরিমা’ ক্লাবের পূজোর উদ্বোধনে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্র হিসেবে শোনা যায় এই রমা প্রসাদ গিরি ছিলেন শুভেন্দু অনুগামী। তাই মেদিনীপুরের ১৫ টি বিধানসভার মধ্যে রমাপ্রসাদ গিরিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন। আর তাই তার গরিমা পূজোর শেষ প্রস্তুতি ফুটে উঠছে মন্ডপে। যদিও পুলিশ প্রশাসন এবং বিজেপির কর্মকর্তারা বারে বারে পরিদর্শন করছেন মন্ডপ এবং খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তার দিক গুলি।

এ বিষয়ে উত্তরন ক্লাব কর্তা তথা বিজেপি বিধায়ক শঙ্কর কুমার গুছাইত বলেন,”মুখ্যমন্ত্রীর এই ছয় মাসের এচিভমেন্ট সেগুলো তুলে ধরা হবে এ মন্ডপে। বিকশিত ভারত ২০৪৭ এর চিন্তাভাবনা গুলো মন্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে।। পাশাপাশি বিপ্লবীদের কর্মধারা এই মন্ডপে থাকবে আমরা আপ্লুত,আমরা আবেগ তাড়িত মুখ্যমন্ত্রীর উদ্বোধন নিয়ে।”
অন্যদিকে হিন্দু যুব বাহিনীর পূজা উদ্যোক্তা অভিষেক বোস বলেন,”যখন আমাদের পুজো বিগত সরকারের আমলে হত তখন থেকেই তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের পুজোতে নিজে থেকেই আসতেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো আমরা প্রতিবছর সনাতনী মতে এবং সনাতনী প্রতিমা গড়ে এই পুজো করে এই জগদ্ধাত্রী পুজো করে থাকি। এবারে আমাদের এক্সট্রা পাওনা সেই বিরোধী নেতা আজ মুখ্যমন্ত্রী এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই পূজা উদ্বোধন হবে আগামীকাল। আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করে রয়েছি, অপেক্ষা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্বোধনের জন্য।”

যদিও এরই পাশাপাশি আমরা সবাই ক্লাবের সম্পাদিকা শম্পা মন্ডল বলেন,’ মুখ্যমন্ত্রী আসছেন রাত ফুরোলেই। তাই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রধান কর্মসূচির স্বচ্ছতা স্বচ্ছ মিশন ভারতের কর্মসূচি হিসেবে আমরা এলাকা পরিষ্কারের উদ্যোগ নিয়েছি সকাল থেকেই। আমাদের পুজোর মূল বার্তায় হল স্বচ্ছ ভারত এবং স্বচ্ছ অভিযান। আমরা অপেক্ষা করে আছি মুখ্যমন্ত্রীর হাত ধরে পূজা উদ্বোধনের অপেক্ষায়।”