
খড়্গপুর 22 সে নভেম্বর :
নতুন সরকার আসার পর থেকেই নতুন নতুন প্রকল্প,নতুন নতুন কারখানা এবং বেশ কিছু চলে যাওয়া-কারখানাও তাতে নতুন কারখানা করার জন্য উঠে পড়ে তৎপর হয়েছে। এদিন আইআইটি তে প্রধানমন্ত্রী এসে সেমিকন্ডাক্টারের উপর জোর দিয়েছেন। এছাড়াও নতুন যুবাদের বিশেষ করে আইআইটির পড়ুয়াদের সেই সঙ্গে প্রাক্তনীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই সেমিকন্ডাক্টারের কাজের ক্ষেত্রে। এবার সিঙ্গুর বাসিকে খুশির খবর শোনালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি আইআইটির অনুষ্ঠানে শেষে প্রধানমন্ত্রী চলে যাবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই উত্তর দেন। সিঙ্গুরে নতুন কারখানা প্রসঙ্গে এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,”কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী আগেও জানিয়েছেন যে সিঙ্গুরে অশোক লিল্যান্ড কারখানা হবে। তারা সিঙ্গুরে ট্রাক তৈরীর কারখানা করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই দিকে যাচ্ছি।”যেই বক্তব্য ঘিরে উচ্ছ্বসিত সিঙ্গুরবাসী, তারা দেখছে নতুন স্বপ্ন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত তৃণমূল সরকার আসার পেছনে রাজনৈতিক মহল অনেকেই মনে করেন সিঙ্গুর হচ্ছে বড় ফ্যাক্টর। কেন না সিঙ্গুরের টাটাদের কারখানা না করতে দিয়ে তাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বামেদের যে দুর্বলতা ছিল তাকে অস্ত্র করেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন জোরদার করেছিলেন, করেছিলেন অনশন। যার প্রভাব গোটা রাজ্যে পড়েছিল। কেন না গোটা রাজ্যের সঙ্গে সিঙ্গুর বাসী আশা করেছিল টাটাদের ন্যানো কারখানা হলে একদিকে যেমন ডেভলপমেন্ট হবে সেইসঙ্গে হবে বিপুল কর্মসংস্থান পাশাপাশি সেমিকন্ডাক্টর এর কাজ হিসেবেও ছোট ছোট শিল্প স্থাপন হবে, খুলবে একাধিক কর্মস্থানের সুযোগ। কিন্তু সেই আশায় জল ঢেলে দেয় বামেরা, তাড়িয়ে দেয় টাটাদের। যদিও পরবর্তীকালে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরও সিঙ্গুরে কোন কারখানা গড়ে ওঠেনি, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তিনি পালন করেননি বলে দাবি রাজনৈতিক মহলে। আজও সিঙ্গুর পড়ে আছে সিঙ্গুরেই।সেখানে না হয়েছে কোন কারখানা, না হয়েছে জমির ভালো চাষ – ফলে আজও হা-হুতাশ করেন সিঙ্গুর বাসি।

যদিও ২০২৬ সালের সিঙ্গুর বাসি বিপুল পরিমাণ ভোট দেয় নতুন বিজেপি সরকার শুভেন্দু অধিকারীর সরকারকে যার একটি কারণ ছিল সিঙ্গুরের কারখানা গড়ে দেওয়ার স্বপ্ন পূরণ। আর তাই সরকারের ছ মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতির সঙ্গে কার্যকর হওয়ার বার্তা দিয়ে গেলেন প্রতিমন্ত্রী। উল্লেখ্য, সম্প্রতি কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী এক মঞ্চ থেকেই এই বার্তাই দিয়ে গেছেন। তিনি বলেছিলেন আমরা নিশ্চিত কিছুতো করব…।” তাই বলা বাহুল্য ন্যানো বিদায়ের ভূমিতে ১৮ বছর পর আসছে ট্র্যাক ফ্যাক্টরি। এদিন নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনই এই সুখবর শোনালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।