Gopiballavpur : রীতি এবং ঐতিহ্য বজায় রেখে গোপীবল্লভ পুরের আশুই গ্রামে পালিত হল ‘ভীষ্ম পঞ্চক ব্রত’

Share

গোপীবল্লভপুর 25 সে নভেম্বর :

রীতি এবং ঐতিহ্য বজায় রেখে গোপীবল্লভপুরের আশুই গ্রামে পালিত হল ‘ভীষ্ম পঞ্চক ব্রত’। মহাভারতের চরিত্র কুরু সেনাপতি পিতামহ ভীষ্মের আত্মসংযম, ধর্মনিষ্ঠা, কর্তব্যপরায়ণতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির স্মারক হিসাবে প্রতি বছরের মতো এবারও কার্তিক মাসের শুক্ল একাদশী তথা উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়।

এইদিন সূর্যদয়ের আগে সুবর্ণরেখা নদীর জলে স্নান করে নদীতে তর্পণ করেন ধর্মপ্রাণ পুরুষ মহিলা সবাই। মুলত পাঁচ দিনের এই ব্রত।রাস পূর্ণিমার দিন ব্রত শেষ হয়।নদীর তীরে আখ,কলা,মান গাছ,হলুদ সহ পাঁচ রকমের গাছ রোপণ করে আল্পনা দিয়ে ব্রত শুরু হয়।ভোর রাত থেকে উঠে নদীর জলে স্নান করে হয় পুজো পাট। তারপর দিনভর ধর্ম শাস্ত্র শ্রবণ কিংবা পাঠ করেন ব্রতীরা। রীতি অনুযায়ী এই পাঁচ দিন যারা ব্রত রাখেন তারা কোন প্রকার আমিষ খাবার খান না।কেউ কেউ আবার শুধু ফলমুল খেয়ে থাকেন।পূরাণ কথা অনুযায়ী মহাভারতের ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধে দশ দিন কৌরব পক্ষের সেনাপতির দায়িত্ব পালন করেন।সেই সময় অর্জুনের তীরে বিদ্ধ হয়ে শরশজ্জায় শায়িত হন। ভীষ্ম ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন।তাই তিনি দেহ ত্যাগ না করে উত্তরায়ণের অপেক্ষায় ছিলেন ‌।এই সময় পাঁচ দিনের ব্রত রেখে বিষ্ণুর মন জয় করেন। এবং পান্ডবদের বিশেষ শাস্ত্র জ্ঞান প্রদান করেন।

সেই থেকে ভীষ্মের মতো আত্ম সংযম এবং ধর্মনিষ্ট হওয়ার আশায় মুলত এই ব্রতের প্রচলন বলে পৌরাণিক বিশ্বাস। অপরদিকে সত্য যুগে সরযূ নদীর তীরে প্রাচীন বটগাছে থাকা একটি অসুস্থ বক বিষ্ণুর কৃপা লাভের আশায় এই ব্রত রেখেছিল বলে এটি কোথাও কোথাও ‘বক পঞ্চক ব্রত’ বলেও পরিচিত। মুলত কার্তিক মাসের শুক্ল একাদশী তিথি অর্থাৎ উত্থান একাদশী তিথি থেকে রাস পূর্ণিমা পর্যন্ত পালিত হয়।তবে স্থানীয় মানুষের বিশ্বাস পঞ্চক ব্রত পালনের মাধ্যমে বিষ্ণুর কৃপা লাভ, ভীষ্মের মতো চরিত্র লাভের পাশাপাশি শস্য শ্যামলা বসুন্ধরা পাওয়া যায়। পারিবারিক জীবনে আসে শান্তি ও শৃঙ্খলা।তাই গোপীবল্লভপুরের প্রায় প্রতিটি গ্রামে ধর্মপ্রাণ মানুষ এই ব্রত পালন করেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *