Anoy Maity Birthday : 54 তম জন্মদিনে রক্তদান ও ট্রাই সাইকেল বিতরণ সমাজসেবী অনয় মাইতির! প্রায় 30 বছর ধরে সমাজ সেবা ধরে রেখেছেন মেদিনীপুরের অনয়

Share

মেদিনীপুর 19 সে জুলাই :

জন্মদিনে রক্তদান শিবির করে টানা রেকর্ড গড়ে তুলেছেন মেদিনীপুরের সমাজ সেবী অনয় মাইতি। এইদিন ৫৪ তম বর্ষে তার রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে ৬০ জন রক্তদাতা রক্তদান করলেন এই শিবিরে। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক, সমাজ সেবী সহ শহর জেলার স্বনামধন্য মানুষজনেরা।

টানা প্রায় ৩০ বছর ধরে সমাজসেবা করে চলেছেন মেদিনীপুর শহরের নয় নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী অনয় মাইতি। এদিন রক্তদান শিবিরের মধ্য দিয়ে নিজের জন্মদিন পালন করলেন সাড়ম্বরে। মূলত মেদিনীপুর এবং জেলায় যত সমাজসেবী রয়েছে তার মধ্যে এক অন্যতম হলেন এই সমাজসেবী। তিনি নিজেও যেমন নিজের স্পেশাল দিনগুলো সেলিব্রেশন করেন দুঃস্থ অসহায় মানুষের সঙ্গে ঠিক তেমনি তার পরিবারের লোকজনের ও বিশেষ দিন গুলি পালন করা হয় সেই সব দুস্থ অসহায় মানুষদের সঙ্গে। এদিন রক্তদান শিবির হল নিজের জন্মদিনে। আর সে রক্তদান শিবিরে রক্তদান করতে উপস্থিত হয়েছিলেন পুরুষ মহিলা মিলিয়ে শতাধিক রক্তদাতা। এছাড়াও এই রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছিলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত, বিমান মাহাতো, অরূপ দাস, বিশিষ্ট সমাজসেবী শান্তনু চক্রবর্তী, কুন্দন গোপ, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, আইনজীবী তীর্থঙ্কর ভকত, আলোক বরণ মাইতি,অপরূপ বকশি, স্নেহাশীষ ভৌমিক, শংকর মাঝি, শ্যামল দাস সহ অন্যান্যরা। এদিন অনয় মাইতি লাভার্স ক্লাবের তরফ থেকে উপস্থিত ছিলেন সকল সদস্যরা। তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন সুরজিৎ সরকার, চয়ন আচার ও অনয় মাইতি,মেয়ে সূচি মাইতি সহ অন্যান্যরা।

এই বিষয়ে সমাজসেবী অনয় মাইতি বলেন,”আমাদের স্পেশাল দিন মানেই এই আর্ত দুস্থ মানুষদের পাশে থাকা, সেই সঙ্গে সমাজ এবং হাসপাতাল গুলির পাশে থাকা। আর তাই আমার জন্মদিনে বিগত দিনের মতন এ বছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা চাই সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে আসুক এই সামাজিক দায়িত্ববোধ পালনের জন্য। আমাদের পরিবার সর্বদাই সমাজের জন্য দায়িত্ব পালন করে যাবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in