
মেদিনীপুর 8 ই ফেব্রুয়ারি:
নির্দিষ্ট নির্ঘণ্ট অনুযায়ী CPDRS এর দুদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো কেডি কলেজে। প্রথম দিনের অনুষ্ঠানে মানবাধিকার নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক কে শ্রীধর এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র।এইদিন অধ্যাপক সুজাত ভদ্র তার বক্তব্যে বর্তমানে যে এস আই আর চলছে তাকে অসংবিধানিক আখ্যা দেন এবং কেন্দ্র রাজ্যের মানবাধিকার হরণের বিরুদ্ধে নাগরিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

ধর্মনিরপেক্ষতার আধারে মানবাধিকার আন্দোলনকে শক্তিশালী করতে মানবাধিকার সংগঠন CPDRS এর পঞ্চম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো কে ডি কলেজ, মেদিনীপুর শহরে।এই অনুষ্ঠানে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক কে শ্রীধর,সাধারণ সম্পাদক, CPDRS সর্বভারতীয় কমিটি, বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র।ছিলেন এই অনুষ্ঠানে প্রবীণ আইনজীবী শুভ্রাংশু চাকী,নভেন্দু পাল, সহ সভাপতি CPDRS, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রাজকুমার বসাক, CPDRS সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।এছাড়াও ছিলেন সভাপতি অধ্যাপক সৌম্য সেন, কার্যকরী সভাপতি, CPDRS ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।এইদিন অধ্যাপক সুজাত ভদ্র তার বক্তব্যে বর্তমানে যে এস আই আর চলছে তাকে অসংবিধানিক আখ্যা দেন এবং কেন্দ্র রাজ্যের মানবাধিকার হরণের বিরুদ্ধে নাগরিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

রাজ্য সম্পাদক রাজকুমার বসাক সহ বিশিষ্ট বক্তারা দেশের অভ্যন্তরে নাগরিকদের মধ্যে বিভাজনের যে রাজনীতি চলছে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়,ধর্মীয় সহিষ্ণুতা ও বৈচিত্রের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।দুই দিন ধরে মানবাধিকার সংগঠন সিপিডিআরএসের পঞ্চম সম্মেলনে চার শতাধিক প্রতিনিধি উপস্থিত হয়েছেন।প্রতিনিধিরা দুদিন ধরে দেশের সাংবিধানিক অধিকার,দেশীয় ও সেই সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি এবং মানবাধিকার আন্দোলনের নানান দিক নিয়ে আলোচনা করেন।উল্লেখ করা যেতে পারে কলেজের সঙ্গে যৌথ কোলাবরাসনে আজ মানবাধিকার সংক্রান্ত সেমিনার হয়েছে।অনুষ্ঠান নিয়ে ধন্যবাদ জানান অভ্যার্থনা কমিটির সম্পাদক অধ্যাপক মঙ্গল কুমার নায়ক।