
মেদিনীপুর 28 সে জুন :
Midnapore Karate institute এবং এডভ্যান্স ক্যারাটে একাডেমির উদ্যোগে একদিনের Instructors ক্যাম্প মেদিনীপুরে। এইদিন ভিন্ন জেলা ও ভিন্ন রাজ্য থেকে আগতদের ৮১ তম বেল্ট গ্রেডেসন টেস্ট এবং ব্ল্যাক বেল্ট আপগ্রেড সার্টিফিকেট প্রদান করা হয়। এই সংস্থার ২৩ জন পারদর্শীদের পুরস্কৃত করা হয় এই বাঙ্ককোয়েট হল থেকে।এদিন মেদিনীপুর শহরের একটি লজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পুরস্কৃত করেন আগত অতিথি এবং সংস্থার কর্মকর্তারা।

অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুরের বিধায়ক শংকর কুমার গুছাইত, SDA সেক্রেটারি শক্তি মিত্র সহ অন্যান্যরা। মূলত পড়াশোনার পাশাপাশি শারীরিক বিকাশ ঘটানোর জন্যই এই ধরনের ক্যাম্প। কারণ বর্তমান যুগে রাস্তাঘাটে চলতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় উঠতি তরুণ-তরুণীদের। বিভিন্ন সময় বিভিন্ন বিপদে সম্মুখীন হয়ে আত্মরক্ষা করতে পারে না তারা। তাই তাদের ক্যারাটের মাধ্যমে আত্মনির্ভর হওয়ার পথ দেখাচ্ছে এই সংস্থাগুলি। এই দিন অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে মেদিনীপুরের বিধায়ক শংকর কুমার গুছাইত বলেন এই ধরনের সংস্থাগুলো যত এগিয়ে আসবে ততই উন্নতি ঘটবে সমাজ ব্যবস্থার। পাশাপাশি ফুর্তি তরুণ তরুণীরা যেমন শারীরিক দিতে পারদর্শী হবে তেমনি নিজেদের সেলফ ডিফেন্সও করতে পারবে। এদিনের পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন উদ্যোক্তা সোমনাথ দে, অভিজিৎ শীল।

এ বিষয়ে সংস্থার কর্মকর্তারা বলেন আমাদের এই ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল সকলকে আত্ম নির্ভর করা। যাতে মানসিকের সঙ্গে শারীরিক দক্ষতা বৃদ্ধি হয়। এরই পাশাপাশি যারা বিভিন্ন দেশে-বিদেশে গিয়ে দীর্ঘ প্রতিযোগিতার পর সফলতা অর্জন করেছে তাদের পুরস্কৃত করা হয় এই মঞ্চ থেকে।