Cancer Vaccine : HPV টিকা দিন এবং নিজের কন্যাকে সারভাইকাল ক্যান্সারের হাত থেকে বাঁচান আবেদন মন্ত্রীর

Share

মেদিনীপুর 28 সে জুন :

সারভাইকাল ক্যান্সার নিয়ে সচেতনতার বার্তা পশ্চিম বঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকারের। চৌদ্দ বছর ও তার ওপরে সমস্ত কন্যা সন্তানদের HPV টিকা নেওয়ার আবেদন।

এদিন এক ভিডিও বার্তায় মন্ত্রী বলেন,”আমি সুমনা সরকার। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সারভাইকাল ক্যান্সার যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ভীষণভাবে, ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চৌদ্দ বছরের যারা আছে আমাদের কন্যা সম কন্যা সন্তান তাদেরকে HPV টিকা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দর কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়ের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না। গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান।আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা-মায়ের কাছে অনেক বেশি মূল্যবান।

তাই গুজবে কান না দিয়ে গুজব না ছড়িয়ে আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার ও মিউনিসিপালিটি এলাকায় যে হসপিটাল গুলো আছে সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV টিকা আপনার চৌদ্দ বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সারভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষেই সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যেকোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। সাথে সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বার্তা দিতে চাই, সমাজের প্রতিটি সুবুদ্ধিসম্পন্ন নাগরিকবৃন্দ যারা আছেন তাদেরকে এবং জনপ্রতিনিধি, পঞ্চায়েত থেকে, মিউনিসিপালিটি থেকে,

জেলা পরিষদ এবং MLA, MP যারা আছেন, আমি সকলের কাছে আবেদন করব যে বর্তমান স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে আপনাদের কাছে অনুরোধ করব যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারাও মানুষের কাছে প্রচার করুন। বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা সমাজকে বার্তা দিন যে কন্যার সন্তানদের বাঁচিয়ে রাখতে হবে। তার কারণ তারা হচ্ছেন আমাদের আগামী ভবিষ্যৎ। তাই তাদের প্রাণটা যেন অকালে চলে না যায়। ভারত সরকার এবং রাজ্য সরকার মিলে যে যৌথ উদ্যোগ নিয়ে যে টিকাটা দেওয়া দিচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনার কন্যা সন্তানকে দেবেন এবং প্রত্যেকটা জনপ্রতিনিধিকে আবেদন করব যে আপনারাও আপনাদের লোকালে এবং আপনাদের বিধানসভা ক্ষেত্র, আপনাদের লোকসভা কেন্দ্র আছে সেখানে আপনারা মানুষের কাছে এই বার্তাটাকে পৌঁছে দেন। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সকলের মঙ্গল হোক।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in