
মেদিনীপুর 12 ই ফেব্রুয়ারি:
পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম নারমা থেকে ‘মিস গ্র্যান্ড ওয়েস্ট বেঙ্গল’ এর টপ ২০-এ পর্ণা গিরি, গ্র্যান্ড ফিনালে ১৬ ফেব্রুয়ারি ললিত গ্রেট ইস্টার্নে।জঙ্গল মহল অধ্যুষিত মেদিনীপুরে আশা জাগাচ্ছে পর্না।এখন অপেক্ষা ১৬ই ফেব্রুয়ারির সেই মহা সন্ধ্যার দিকে,যেদিন পর্ণা গিরি নিজের প্রতিভা, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের ঝলক তুলে ধরবেন আন্তর্জাতিক মানের এই গ্র্যান্ড স্টেজে।

পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রাম নারমা থেকে উঠে এসে এক অসাধারণ সাফল্য অর্জন করলেন পর্ণা গিরি (Porna Giri)। বিশ্বের অন্যতম জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বিউটি পেজেন্ট MISS GRAND INTERNATIONAL-এর বেঙ্গল চ্যাপ্টার “MISS GRAND WEST BENGAL” প্রতিযোগিতায় হাজারো প্রতিযোগিনীকে পিছনে ফেলে তিনি জায়গা করে নিয়েছেন টপ ২০ ফাইনালিস্টদের তালিকায়। সূত্রে জানা যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অডিশনের মাধ্যমে প্রতিযোগিনীদের নির্বাচন করা হয় এই ধরনের অনুষ্ঠানে। একাধিক অডিশন রাউন্ডে বহু প্রতিযোগিনীর মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে বাছাই হয়ে টপ ২০-এ স্থান করে নিয়েছেন পর্ণা গিরি। শুধু সৌন্দর্য নয়, শিক্ষাগত দিক থেকেও পর্ণা গিরি অত্যন্ত মেধাবী। তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের Vidyasagar University MSc Mathematics-এর ছাত্রী, যা তাঁর ব্যক্তিত্বকে আরও অনন্য করে তুলেছে।

আগামী ১৬ই ফেব্রুয়ারি, কলকাতার ঐতিহ্যবাহী ও অভিজাত Lalit Great Eastern (five star তারকা হোটেল)-এ অনুষ্ঠিত হতে চলেছে MISS GRAND WEST BENGAL-এর গ্র্যান্ড ফিনালে। এই ফাইনাল শোকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে উৎসাহ ও উত্তেজনা তুঙ্গে। এই আন্তর্জাতিক মানের পেজেন্ট প্রতিযোগিতায় ফাইনালিস্টদের গ্রুমিং করাতে কলকাতায় আসছেন আন্তর্জাতিক পেজেন্ট কোচ “Arnish Impisha Dimari”, যিনি বিশ্বজুড়ে বিভিন্ন বিউটি পেজেন্টে গ্রুমিং ও ট্রেনিং-এর জন্য সুপরিচিত। এছাড়াও এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২০২৫ সালের MISS GRAND INDIA বিজয়ী “Vishakha Kanwar”, যিনি গত বছর ভারতকে প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছিলেন।

এই প্রতিযোগিতার বিচারক মণ্ডলীতে থাকছেন কলকাতার একাধিক বিশিষ্ট ও সম্মানীয় ব্যক্তিত্ব। বিচারকের আসনে উপস্থিত থাকবেন
Dr. Rupali Basu,Satrajit Sen, Koustav Saikia, Rusa Banerjee, Subhrajit Mitra, Jaya Mishra, এবং Suvankar Mitra। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় যে প্রতিযোগিনী বিজয়ী হবেন, তিনি বাংলার প্রতিনিধি হিসেবে জয়পুরের Zee Studio-তে যাওয়ার সুযোগ পাবেন। সেখানে তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজের প্রতিভা তুলে ধরার আরও বড় সুযোগ লাভ করবেন।পশ্চিম মেদিনীপুরের মতো জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে পর্ণা গিরির এই সাফল্য নিঃসন্দেহে জেলার গর্ব। তাঁর এই অর্জন নতুন প্রজন্মের মেয়েদের স্বপ্ন দেখার সাহস ও আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন এলাকার মানুষজন।

এখন সকলের অপেক্ষা ১৬ই ফেব্রুয়ারির সেই মহা সন্ধ্যার দিকে যেদিন পর্ণা গিরি নিজের প্রতিভা, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের ঝলক তুলে ধরবেন আন্তর্জাতিক মানের এই গ্র্যান্ড স্টেজে।