Ghatal Nomination: নমিনেশন মিছিলে টানা হয়ে চলে গেল তৃণমূল সাংসদের জুতো! নতুন জুতো কিনতে খালি পায়ে পায়ে দীর্ঘ রাস্তা পাড়ি সাংসদের

Share

ঘাটাল 3 রা এপ্রিল :

এও এক অবাক কান্ড ! মনোনয়ন জমা দেওয়ার মিছিলে এসে জুতো হারালেন খোদ তৃণমূল সাংসদ। যা নিয়ে কিছুটা হট্টগোল এলাকা জুড়ে।যদি সাংসদ স্বাভাবিক ভাবেই বলেন মিছিলে এত লোক হয়েছিল তাদের পায়ে লেগেই জুতোটা ছিঁড়ে যায় এবং টানা হয়ে চলে যায়। বাধ্য হয়েই নতুন জুতো কিনে বাড়ি ফিরছি।

খালি পায়ে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় চত্বরে ঘুরে বেড়াচ্ছেন এক মহিলা শুনলেই অবাক হবেন এনার পরিচয়, ইনি আরামবাগ লোকসভার সাংসদ মিতালী বাগ। কেন খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন উত্তরে মিতালী বাগ জানান চন্দ্রকোনা বিধানসভা তৃণমূল প্রার্থী সূর্য্যকান্ত দোলইকে নিয়ে মিছিল করে তিনি ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছানোর সময় পায়ের চপ্পলটি প্রিয় কর্মীদের পায়ে চাপ লেগে ছিঁড়ে যায় ও হারিয়ে যায়। মিছিলে এত কর্মী সমর্থক ছিলেন মাঝে দাঁড়ানো সম্ভব হয়নি তাই খালি পায়েই মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছেছেন। তারপর আবার একটি নতুন চপ্পল কিনে নিয়ে আনা হয়।সেই চপ্পল পরে এই মনোনয়ন পত্রের কাজ সারলাম।

প্রসঙ্গত উল্লেখ্য,এদিন ঘাটাল সাংগঠনিক জেলা জুড়ে প্রায় সাতটি বিধানসভা তৃণমূল প্রার্থীরা একসাথে মনোনয়ন জমা দেন। তবে তাদের সেন্টার ছিল ঘাটাল সদর মহকুমা অফিস এবং খড়্গপুর সাদর মহকুমা অফিস। এই দিন একে একে চন্দ্রকোনার প্রার্থী সূর্যকান্ত দোলই,ঘাটালের প্রার্থী শ্যামলী সরদার, দাসপুরের প্রার্থী আশীষ হুদায়ত তারা প্রত্যেকেই মনোনয়ন জমা দেন। আর সেই মনোনয়নপত্র জমা দেয়ার জন্যই বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে প্রার্থীরা। অন্যদিকে খড়গপুরে মনোনয়ন জমা দেন প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া এবং প্রদীপ সরকার। মেদিনীপুর জেলা কালেক্টরেটে মনোনয়ন জমা দেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, শালবনী তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো, গড়বেতার তৃণমূল প্রার্থী উত্তরা সিং হাজরা এবং শিউলি সাহা। উল্লেখ্য, গতকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন ডেবরার তৃণমূল প্রার্থী রাজীব বন্দোপাধ্যায়।

এই বিষয়ে তৃণমূল সাংসদ মিতালী বাগ বলেন,” আজকের চন্দ্রকোনার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দলের মনোনয়ন জমা দেওয়ার পর্ব ছিল আর সেই অনুষ্ঠানে যোগ দিতে আমি দৌড়ে এসেছিলাম।এরপর মনোনয়নপত্র জমা দেওয়ার পথে এত লোকের ভিড় ছিল সেই ভিড়ের মধ্যে আমার জুতোটা কারো পায়ের সঙ্গে আটকে ছিঁড়ে যায়। পরবর্তীকালে তাকে আর ফিরেও পায়নি। কারণ পেছনের লোকের দাপাদাপিতে আর পেছন ফেরার সাহস হয়নি আমার। স্বাভাবিকভাবেই মনোনয়নপত্র জমা দেবার পর এবার নতুন জুতো কিনে বাড়ি ফিরছি এটা বড় কিছু ব্যাপার না।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in