Student Death : ফের আইআইটির ছাত্র মৃত্যু! তবে এবারে জাপানে মৃত আইআইটি ছাত্রের, শোকের ছায়া ক্যাম্পাসে

Share

খড়গপুর 1 লা সেপ্টেম্বর :

জাপানে জলে ডুবে খড়গপুর আইআইটির মেধাবী ছাত্রের মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া। এ বিষয়ে আইআইটি তরফে জানানো হয়েছে ঘটনাটা মর্মান্তিক ও দুঃখদায়ক। তবে সব সময় আইআইটি ওই মৃত ছাত্রের পরিবারের পাশে রয়েছে এবং দেহটি আনার জন্য যাবতীয় ব্যবস্থা করছে।আইআইটি যোগাযোগ রাখছে বিদেশ মন্ত্রকের সঙ্গে।

জাপানে ইন্টার্নশিপে গিয়ে মৃত্যু হল এক আইআইটি পড়ুয়ার, যা নিয়ে শোকাহত এবং মর্মাহত খড়্গপুর আইআইটি। মূলত বিদেশে আইআইটি খড়গপুরের আরও একজন মেধাবী ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে প্রতিষ্ঠানে নেমে এসেছে শোকের ছায়া। সূত্র অনুযায়ী,আইআইটি খড়গপুরের স্নাতকোত্তর ছাত্র শ্যাম সন্তোষ আগরওয়াল (২৪) জাপানের হিরোশিমায় সমুদ্রে ডুবে মারা গেছেন।এই মৃত ছাত্র মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের বাসিন্দা আইআইটি খড়গপুরের স্থাপত্য বিভাগের একজন মেধাবী ছাত্র ছিলেন শ্যাম সন্তোষ আগরওয়াল।আইআইটি সূত্র অনুসারে, শ্যাম এই বছরের শুরুতে জাপানের মর্যাদাপূর্ণ হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ পেয়েছিলেন। তিনি মে মাসে জাপানে যান এবং ডিসেম্বরে ভারতে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি মর্মান্তিকভাবে প্রাণ হারান। আইআইটি সূত্রে জানা গেছে, গত রবিবার হিরোশিমার সমুদ্রে সাঁতার কাটার সময় শ্যাম নিখোঁজ হন। ব্যাপক তল্লাশির পর সোমবার সন্ধ্যায় আইআইটি খড়গপুর ক্যাম্পাসে তার মৃত্যুর খবর পৌঁছায়।

এই ঘটনার খবর পাওয়ার পর প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে আসে। আইআইটি খড়গপুরের পরিচালক সুমন চক্রবর্তী ঘটনাটি নিশ্চিত করেছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর কথামতো প্রতিষ্ঠানের অধ্যাপকরা জানিয়েছেন যে হিরোশিমা সাগরে সাঁতার কাটার সময় দুর্ঘটনার কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য যে, গত ১৮ মাসে আইআইটি খড়গপুরের প্রায় ১০ জন ছাত্র অকালে মারা গেছেন। গত ১৩ ই আগস্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র অঙ্কিত শর্মার সাম্প্রতিক মৃত্যুর শোক থেকে প্রতিষ্ঠানটি এখনও পুরোপুরি সেরে ওঠেনি। এরই মধ্যে, জাপানে শ্যাম সন্তোষ আগরওয়ালের মৃত্যু আবারও পুরো আইআইটি পরিবারকে গভীরভাবে শোকাহত করেছে। এমন একজন প্রতিভাবান ছাত্রের অকাল মৃত্যু তার সহপাঠী, শিক্ষক এবং পুরো আইআইটি খড়গপুর পরিবারকে গভীরভাবে ব্যথিত করেছে। ছাত্রের পাশাপাশি এক অধ্যাপকের মৃত্যু ঘটেছে আই আই টি তে।

এ বিষয়ে খড়্গপুর আইটি ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন,”ওই ছাত্র এক প্রফেসরের সঙ্গে গিয়েছিলেন। সেই প্রফেসর সূত্রে জানা যায়, একাডেমিক কোনো কারণে নয়, বরং স্নান করতে যাওয়ার ফলে এই দুর্ঘটনার শিকার ওই ছাত্র। ঘটনাটা খুবই মর্মান্তিক এবং হৃদয়বিদারক। আমরা এ নিয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে ওই ছাত্রের দেহ আনার যাবতীয় ব্যবস্থা করেছি। যাবতীয় খরচা প্রায় সাড়ে ছ লাখ টাকা খরচা করছে আইআইটি। আমরা সব সময় ওই ছাত্রের পরিবারের পাশে রয়েছি।’


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *