Kamal Kishor : 90 এর দশকে চাচাজির হাত ধরে রাজনীতিতে অংশগ্রহণ, অবশেষে দলের মুখ হয়ে এবারে কেশপুরে কংগ্রেসের হয়ে লড়াই কমল কিশোরের

Share

কেশপুর 21 সে এপ্রিল :

দেরিতে হলেও কেশপুর বিধানসভাতে এবারে কংগ্রেস প্রার্থী করা হয়েছে দীর্ঘদিনের কংগ্রেসের একনিষ্ঠ কর্মী কমল কিশোর কে। প্রার্থী হওয়ার পর থেকেই প্রচার করে যাচ্ছেন এই কমল কিশোর। এবারে কেশপুর বিধানসভা জিতে কংগ্রেসের হাত শক্ত করার ডাক এই কংগ্রেস প্রার্থীর।

এবারে পশ্চিম মেদিনীপুরের অন্যতম বিধানসভা কেশপুরে প্রার্থী হয়েছেন কংগ্রেসের পুরনো পরিচিত মুখ কমল কিশোর। এবারে ভোট প্রচার করে কেশপুরে পরিবর্তনে কংগ্রেসের বিধায়ক গড়ার ভাবনাচিন্তা। উল্লেখ্য, এই কমল কিশোরের পরিচিতি সম্পর্কে বলা যায় ৯০-এর দশকের শেষের দিকে প্রয়াত বিধায়ক জ্ঞানসিংহ সোহমপাল চাচাজির (খড়গপুর সদর) হাত ধরে তাঁর অনুপ্রেরণায় কংগ্রেস দলে আসা এই কমল কিশোরের। এরপর দীর্ঘদিন কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হয়ে রাজনৈতিক প্রচার, ব্যানার ফেস্টুন লাগানো সঙ্গে ভোটে অংশ নেওয়া। তবে বেশিরভাগ সময় তৎকালীন এম.এল.এ.-এর গণনাকারী এজেন্ট হিসেবে কাজ করেছেন। বিশেষ করে খড়্গপুরের ২৯ নং ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলরের নির্বাচনী এজেন্ট, ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়ার্ড কমিটি সার্কেলের সভাপতি ছিলেন।

পরবর্তীকালে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।তারপর A ১১৭ তে আইএনটিইউসি (INTUC) নামে একটি ইউনিয়ন গঠন করেন, সেখানে তিনি আইএনটিইউসি পশ্চিম মেদিনীপুরের সভাপতি হন ২০১৮ সালে দলে যোগ দেন এবং এখন পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংগঠনের অধীনে বহুবিধ সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এরপর লোকসভা গিয়েছে ২০২১ বিধানসভা গিয়েছে তাতেও তিনি সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছেন। গত ২০২৪ লোকসভা নির্বাচন সেই সঙ্গে উপনির্বাচনেও দলের কর্মী হিসেবে ছিলেন। দীর্ঘদিনের পরিচিতি মুখ হওয়ার সুবাদে অবশেষে কেশপুর থেকে দল তাকে এই ২০২৬ এর বিধানসভা নির্বাচনের টিকিট দেয়। আর তিনি প্রার্থী হওয়ার পর থেকেই টানা প্রচার চালাচ্ছেন কেশপুর এলাকায়। ডোর টু ডোর ক্যাম্পেইন, বাজার এলাকায় জনসংযোগ এছাড়া নির্বাচনী প্রচার সবই সেরেছেন এই কেশপুর বিধানসভাতে। এবারে এই বিধানসভাতে জিতে এসে উন্নয়নের ডাক কমল কিশোরের।

এই দিন তিনি এক বক্তব্যে কংগ্রেস প্রার্থী কমল কিশোর বলেন,”কেশপুর বিধানসভায় রাস্তাঘাট এলাকা উন্নয়নে এই রাজ্য সরকার কোন কাজ করেনি। তাই এলাকার মানুষের দুঃখ দুর্দশা রয়েছে। কংগ্রেস থেকে আমি এই বিধানসভা নির্বাচনে জিতে এলে প্রথমে এলাকার উন্নয়ন করবো,রাস্তাঘাট করব সেই সঙ্গে আলোর ব্যবস্থা করব। কারণ এ রাজ্যে পরিবর্তন দরকার সেই সঙ্গে দরকার কংগ্রেসের বিধায়ক।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in