
গড়বেতা 20 ই এপ্রিল :
শেষ প্রচারে গড়বেতায় সভা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।গড়বেতা স্কুল মাঠে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ,বিজেপি প্রার্থী প্রদীপ লোধার হয়ে সভা করলেন দুপুর বিকেলে।কটাক্ষ করতে গিয়ে বললেন এই রাজ্যে রাম নামে ব্যান কিন্তু ইফতারে ছাড় আছে।

শেষের দিকে প্রচারে ভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এনে চমক লাগাচ্ছে বিজেপি, তাই জেলায় একাধিক মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার উঠানামা এবং নির্বাচনী প্রচারে অংশগ্রহণ। এদিন পশ্চিম মেদিনীপুর জেলা শেষ প্রান্ত গড়বেতা বিজেপি প্রার্থী প্রদীপ লোধার হয়ে নির্বাচনে প্রচার এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তিনি গড়বেতার বিডিও অফিস সংলগ্ন মাঠেই এই জনসভা করেন। এই জনসভার মাঠের এক পাশে করা হয়েছিল হেলিকপ্টার নামার হেলিপ্যাড। তবে নির্ধারিত টাইম বারোটা থাকলেও যোগী দুপুর ৪ টা নাগাদ এসে পৌঁছয় এই মাঠে। এরপর তিনি প্রার্থীকে নিয়ে জনসভায় বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন,”মমতা দিদির সমস্যা হয় যখন কেউ রামনাম বলে এই রাজ্যে। রাম নামের ওপর মমতা দিদি ব্যান করে দিয়েছেন। এই মমতার রাজ্যে তো পারমিশন নিতে হয়।

বিসর্জন বন্ধ কিন্তু রাস্তা ঘিরে নামাজ এবং ইফতার পার্টি হয়। এইরকম অরাজকতা আজ থেকে ৯ বছর পূর্বে ইউপি তে ছিল। কিন্তু ডবল ইঞ্জিন সরকার এসে সেইসব বন্ধ হয়ে গিয়েছে। আমাদের উত্তরপ্রদেশে দেখুন আমরা রাস্তায় নামাজ ইফতার পার্টি বন্ধ করে দিয়েছি। উল্লেখ্য,এইদিন গড়বেতায় জনসভা করার আগে যোগী আদিত্যনাথ পিংলার পুণ্যভূমিতে পলসার গোকুলপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী Swagata Manna -র সমর্থনে নির্বাচনী সভা করেন যোগী আদিত্যনাথ।