BUS Fire : বাসস্ট্যান্ডে হঠাৎই বিধ্বংসী আগুনে পুড়লো তিনটে বাস! প্রাথমিক অনুমান শর্ট সার্কিট বলেই জানা যাচ্ছে

Share

মেদিনীপুর 26 সে অক্টোবর :

গভীর রাতে মেদিনীপুর বাসস্ট্যান্ডে একে একে তিন তিনটে বাসে আগুন। কিছু বোঝার আগেই আগুনে পুড়লো তিনটে বাস। তবে এরপরই দমকলের দুটি ইঞ্জিন এসে ঘন্টাখানেকের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে। বড় প্রাণহানি না করলেও বাসের ক্ষয় ক্ষতি হয়েছে ব্যাপক।

লক্ষী পূজোর রাতে হঠাৎ এই বাসে আগুন যা ঘিরে চাঞ্চল্য উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ডে। সূত্র অনুযায়ী জানা যায় এই দিন রাত 12 টা নাগাদ হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। দেখা যায় একে একে করে প্রায় তিনটে বাসে আগুন ধরতে। ক্ষনিকের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। যেহেতু লক্ষ্মীপূজো তাই অনেকে রাত অব্দি জেগে ছিলেন। তাই এই আগুন দেখে পাশের ফ্ল্যাট থেকে অনেকেই ভিডিও করা শুরু করেন,অনেকেই লাইভ করেন। এই খবর পুলিশের পাশাপাশি পৌঁছায় দমকলে। প্রায় 1 কিলোমিটারের মধ্যে থাকা দমকল দ্রুত চলে আসে এই ঘটনাস্থলে। এরপরই দুটি ইঞ্জিনের তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। যদিও এই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আরো শতাধিক বাসে আগুন ধরার আগেই ঘটনাস্থলে হাজির হয় দমকল। প্রথমে একটা ইঞ্জিন আসে। এরপর আরেকটি ইঞ্জিন এসে প্রায় ঘন্টা খানেকের তৎপরতায় নিভিয়ে ফেলা হয় এই আগুন।

অন্যদিকে এই বাসস্ট্যান্ডের যেখানে বাসে আগুন ধরেছে তারই পাশে ছিল ইলেকট্রিক পোস্ট। তবে তাতে আগুন লেগে বড় কিছু ঘটেনি, বড় কিছু দুর্ঘটনা ঘটেনি মানুষের। এছাড়াও বাসস্ট্যান্ডের আনুষাঙ্গিক ছিল একাধিক লজ, পুলিশ সুপার বাংলো,জেলা স্বাস্থ্য আধিকারিক বাংলো এবং একাধিক বাস। গভীর রাতে এই আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকা জুড়ে।প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে এরকমই গভীর রাতে এক আগুনে পুড়ে গিয়েছিল মেদিনীপুর শহরের এই বাসস্ট্যান্ডের সামনে এলআইসির থাকা সমস্ত ছোট বড় কাপড় দোকান। রাতের অন্ধকারে শর্ট-সার্কিটের জেরে কাপড়ের দোকানে আগুন লেগে গিয়ে একের পর এক দোকান পুড়ে যায়, যাতে ক্ষয়ক্ষতি হয়েছিল ব্যাপক সেই সময়। এর ফলে ঠিক পুজোর আগে ব্যবসা হারিয়ে কর্মহীন হয়ে পড়েছিলেন এই মেদিনীপুর শহরের কয়েক শতাধিক দোকানদার। তবে এবারের ঘটনা পুজোর পর। দোকানে নয় এবারে আগুন ধরল বাসে।

এই বিষয়ে সমাপ্তি বর্মন নামে এক স্থানীয় বলেন,”হঠাৎ বারোটা নাগাদ দেখি চিৎকার চেঁচামেচি। এরপর আগুনে ধোঁয়া দেখতে পাই। তখনই আমরা ভিডিও তুলে পোস্ট করি সোশ্যাল মাধ্যমে। আমরা দেখতে পেয়েছি একে একে দুটো বাসে আগুন ধরছে। এছাড়াও এই বাসস্ট্যান্ডে এক ও একাধিক বাস রয়েছে। তবে তারপরে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভাতেও দেখেছি আমরা। যে বাসে আগুন ধরেছিল সেই বাসের পাশেই ছিল ইলেকট্রিক পোস্ট কিন্তু বড় কিছু দুর্ঘটনা ঘটে নি।”

যদিও মেদিনীপুর কোতোয়ালির এক পুলিশ আধিকারীকে সূত্র অনুযায়ী,”আগুন লাগার খবর পেয়ে আমরাও ছুটে এসেছি। একে একে মোট তিনটি বাসে আগুন লেগেছে। তবে বড় কিছু ঘটার আগে দমকল নিভিয়ে ফেলেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের প্রারম্ভিক অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন ধরেছে। কারণ আগুন ছাদ থেকে নিচে ছড়িয়ে পড়েনি বরং নিচ থেকে উপরে উঠেছে।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *