Nathuram Godse : শহরে পড়লো নাথুরাম গডসের বড় ফেস্টুন ! বিজেপির সদস্য বলে দাবি করা শিল্পির, ‘লহ প্রণাম বার্তা’ , যদিও বিজেপির দাবি যার খারাপ লাগবে সে অভিযোগ জানাবে, তবে উনি বিজেপি নন

Share

মেদিনীপুর 13 ই নভেম্বর :

জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীজীর হ*ত্যাকারী নাথুরাম গডসের মেদিনীপুরের বড় ধরনের ফেস্টুন দিল এক বিজেপি সমর্থক। তার দাবি আসল হিরো নাথুরাম, মোহনদাস করমচাঁদ গান্ধী হল আসল খলনায়ক। যা আমরা বড় হয়ে ইতিহাস পড়ে জেনেছি। যদিও এ ফেস্টুন নিয়ে বিতর্ক জেলা জুড়ে।

শহরে পড়ল নাথুরাম গডসের ফেস্টুন বিজেপির সমর্থকের দাবি, দেশের আসল ইতিহাস লুকিয়ে হিরো করে দেখানো হয়েছে গান্ধীজিকে, আসল হিরো হল নাথুরাম।’ মূলত নাথুরাম গডসে হলেন সেই ব্যক্তি যিনি ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে গুলি করে হ*ত্যা করেছিলেন। সূত্র অনুযায়ী, নাথুরাম গডসে ১৯১০ সালের ১৯ মে মহারাষ্ট্রের পুনে জেলার বারামতি শহরে একটি মারাঠি চিৎপাবন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তাঁর নাম রাখা হয়েছিল রামচন্দ্র। তাঁর বাবা-মায়ের আগের তিন ছেলে ও এক মেয়ে মারা যাওয়ায় কুসংস্কার বা ভীতির কারণে তাঁকে প্রথম কয়েক বছর মেয়ের মতো বড় করা হয় এবং নাকে নথ পরানো হতো। এর থেকেই তাঁর ডাকনাম হয় ‘নাথুরাম’ (নথ পরা রাম)। তাঁর বাবা বিনায়ক বামনরাও গডসে ছিলেন ডাক বিভাগের কর্মচারী এবং মা ছিলেন লক্ষ্মী (গোদাবরী)। নাথুরাম গডসে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত হন। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) এবং পরবর্তীতে হিন্দু মহাসভার সক্রিয় কর্মী হন এবং ‘হিন্দুরাষ্ট্র’ নামক পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেন।

তিনি ভারতের বিভাজন এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে মুসলিম তোষণ ও পাকিস্তানের প্রতি নমনীয় নীতির তীব্র বিরোধী ছিলেন এবং এর জন্য মহাত্মা গান্ধীকে প্রধান দায়ী মনে করতেন। পরে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নতুন দিল্লির বিড়লা ভবনে এক প্রার্থনা সভায় মহাত্মা গান্ধীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পিস্তল দিয়ে তিনটি গুলি করে হ*ত্যা করেন নাথুরাম গডসে। নারায়ণ আপ্তে ও অন্যান্যদের সাথে তাঁর বিচার চলে। বিচার চলাকালীন তিনি মহাত্মা গান্ধীকে হ*ত্যার সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করেন। ১৯৪৯ সালের ৮ নভেম্বর তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।১৯৪৯ সালের ১৫ নভেম্বর হরিয়ানার আম্বালা কেন্দ্রীয় কারাগারে নাথুরাম গডসের ফাঁসি কার্যকর করা হয়।যদিও এই নিয়ে তীব্র মত বিরোধ ও বিতর্ক রয়েছে ইতিহাসের পাতায়। তবে ভারতীয় জনতা পার্টি এই নিয়ে বারংবার বিভিন্ন জায়গায় সোচ্চার হয়েছেন।এদিন মেদিনীপুর শহরের কর্মচারী ভবনের সামনে বড় ফেস্টুন দেওয়া হয় বিজেপি সদস্য এবং শিল্পী হিসেবে দাবি করা মৃন্ময় সাউ এর পক্ষ থেকে। শিল্পী মৃন্ময় সাউ ওরফে লাল্টু ‘বীর লহ প্রণাম’ বলে বড় ধরনের ফেস্টুন টাঙিয়ে দেন জেলা শহরে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক এই বিরুদ্ধে সোচ্চার হয়েছে কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি।

এই বিষয়ে এই বিজেপি সদস্য,শিল্পী মৃন্ময় সাউ বলেন, “ছোটবেলা থেকে যে ইতিহাস আমাদেরকে জানানো হয়েছে তা সম্পূর্ণ উল্টো এবং ভিন্ন। তবে মা দিদিদের কাছ থেকে শুনেছিলাম গান্ধীজীর চরিত্র। এরপর আমরা বড় হয়ে পড়াশোনা করে জেনেছি, ইতিহাস জেনেছি তাতে আমরা জেনেছি যে আসল হিরো হচ্ছে নাথুরাম গডসে সেখানে খলনায়ক গান্ধীজি। আমি মনে করি আগামী দিনে নাথুরাম গডসের মূর্তি দিকে দিকে থাকবে,থাকবে না গান্ধীজীর মূর্তি কোথাও।”

যদিও এ বিষয়ে সোচ্চার হয়েছে কংগ্রেস। কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক সঞ্জীব সিট বলেন,”এ ভয়ংকর পরিস্থিতি। যেখানে গোটা বিশ্ব গান্ধীজীর মহিমা স্বীকার করে সেখানে এরকম কতিপয় মানুষ নাথুরাম গডসে কে এখনো হিরো মনে করে। নাথুরাম গডসে হলো স*ন্ত্রাসবাদি যিনি একজন জাতির জনক কে হ*ত্যা করেছে। তাকে মহিমান্বিত করার যে চেষ্টা তা আমি ভারতবাসী হিসেবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তিনি বলেন ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে যাদের কোনো অবদান নেই যাদেরকে কেবল মানুষ জেনেছে গান্ধীজীর হত্যাকারী হিসেবে। আগে দেখতাম সোশ্যাল মিডিয়া একটা আইটি সেলের নগ্ন মানুষ গান্ধীজীর নামে ভুলভাল প্রচার করত। এখন দেখছি সেই বিজেপি নাথুরাম গডসের ফেস্টুন টাঙিয়েছে। আমরা এই ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের করব। সেই সঙ্গে কঠোর থেকে কঠোরতম সাজার দাবি জানাবো। তিনি বলেন মুখ্যমন্ত্রী কয়েকদিন পর মেদিনীপুরে আসবেন এবং এই ২০০ মিটার মধ্যে থাকা গান্ধীজীর মূর্তিতে মালা দেবেন সেখানে এই ধরনের চিত্র কোনোভাবে বরদাস্ত করবো না আমরা।”

যদিও এ বিষয়ে বিজেপি জেলা সভাপতির সৌমেন তেওয়ারি বলেন,”যিনি দিয়েছেন এই ফেস্টুন তিনি কোনও ধরনের বিজেপির চিহ্ন বা বিজেপি বলে লিখে উল্লেখ করেননি। এটা তা ওনার নিজস্ব ব্যাপার। এই নিয়ে বিজেপির কোন মাথাব্যথা নেই। পাশাপাশি তিনি ও বলেন এটা যদি কারো দৃষ্টিকটু বলে মনে হয় তিনি অভিযোগ করতে পারেন তাও তাদের ব্যক্তিগত ব্যাপার। এই নিয়ে দল কোন দায়িত্ব কোনোভাবে নেবে না।”

যদিও এ বিষয়ে বিজেপির নেতারা মুখ খুলতে রাজি হননি। অরূপ দাস নামে এক বিজেপি নেতা বলেন,’ এটা বিতর্কিত বিষয়, এই নিয়ে কোন মন্তব্য করব না।’


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *