
মেদিনীপুর 10 ই নভেম্বর :
আগেকারের মতন আর মান্ধাতার আমলের মিষ্টি নেই বরং রংবেরঙের ডিজাইন এবং নানা স্বাদের ভ্যারাইটি মিষ্টি নিয়ে হাজির ব্যবসায়ীরা। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে মিষ্টির দামে আগুন হলেও ক্রেতাদের ভিন্ন মত। কেউ কেউ বলেন দাম বেড়েছে কারো কারো মতে বাড়েনি দাম। ভিন্ন মত ব্যাখ্যা ব্যবসায়ীদের মধ্যেও। যদিও দাম বাড়ার সাথেই মিষ্টি কিনছেন ক্রেতারা।

‘ভাইয়ের কপালে দিলাম, ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা’ এই বার্তা নিয়েই রাত ফুরোলেই ভাইফোঁটা অথচ এই ভাইফোঁটার মূল আকর্ষণ মিষ্টি। বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে দীর্ঘ আয়ুর। কিন্তু যুগের সঙ্গে পাল্লা দিয়ে এবং জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে যেভাবে মিষ্টির দাম বাড়ছে তাতে আর মিষ্টি আগামী দিনে কেনা যাবে কিনা তা নিয়ে সন্দেহ। তবে মেদিনীপুরের মানুষের মধ্যে মিষ্টির দাম বাড়ানোর মিশ্র প্রতিক্রিয়া। খোদ দোকানদার যখন বলছেন মিষ্টির দাম বেড়েছে তখন খদ্দেররা বলছেন না সেভাবে বাড়েনি, যেভাবে জিনিসপত্রের দাম বাড়েছে সেভাবেই ২-৫ টাকা হয়তো বেড়েছে। মূলত এখন মিষ্টির মরসুম পুজোর পর্ব থেকে শুরু হয়েছে মিষ্টির কেনাকাটা তবে মিষ্টির সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা হল এই ভাইফোঁটা উপলক্ষে।। কারণ বোনেরা তাদের ভাইদের কপালে ফোঁটা দিতে মিষ্টি মুখ করিয়ে থাকেন আর তাই তারা মিষ্টির দোকান থেকে আগের দিন এবং রাতেই মিষ্টি সংগ্রহ করেন। এদিন এদিন সকাল থেকেই মিষ্টির দোকানে কেনাকাটায় ভিড় দেখা গেল সেভাবে।

এদিন মেদিনীপুর শহর ও জেলায় ভিন্ন ভিন্ন মিষ্টি দোকানে বিভিন্ন ধরনের রংবেরঙের ডিজাইন এবং নানাবিধ মিষ্টি থরে থরে সাজানো রইল। তবে এই ভাইফোঁটা উপলক্ষে রসগোল্লা, ক্ষীরকদম,চমচম, কমলা ভোগের সঙ্গে রয়েছে নিত্যনতুন মিষ্টির সম্ভার। যেমন গোলাপ পাপড়ি, ক্ষীরময়ূরী, প্যাটিস, মালাই চমচম,রোল,রাজভোগ, টু ইন ওয়ান, রসে বসে,ব্রেক রসগোল্লা,বাবু সন্দেশ, লট চমচম সহ নানা স্বাদের নানা ধরনের মিষ্টি। আর সেই সব মিষ্টি কিনতে ভিড় জমেছে বোনেরা এবং খোদ ভাইয়েরা এসে নিজে। যদিও মিষ্টি শুরু হচ্ছে দশ টাকা থেকে একদম ৫০ টাকা পর্যন্ত। সেইসঙ্গে রয়েছে দই এবং শোনপাপড়ি সহ নানাবিধ মিষ্টির উপহার।

এ বিষয়ে মিষ্টি কিনতে আসা ক্রেতা সৌরদীপ সরকার বলেন,” মিষ্টির দাম এখন অ্যাক্সেসিভ। কোন কিছু মিষ্টিতেই হাত দেওয়া যাচ্ছে না যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোর দাম ৪০ থেকে ৫০ টাকা। বিশেষ করে ভাইফোঁটা লেখা মিষ্টির দাম। সরকারের কাছে আবেদন করব যাতে মিষ্টি তৈরি আনুষঙ্গিক জিনিসপত্রের উপর ভর্তুকির ব্যবস্থা করে কিছুটার দাম কমানোর ব্যবস্থা করে।এছাড়াও একই মিষ্টি একই দামে যেন সব দোকানে বিক্রি হয় সেদিকে যদি সরকার নজর রাখে তাহলে হয়তো মিষ্টি কিনতে পারবে আমজনতা।”তবে ক্রেতা সুভাষ চন্দ্র ঘোষ বলেন,”মিষ্টির দাম বেড়েছে তবে একটু । গত কয়েক বছর মতো একই দাম রয়েছে সেই সঙ্গে আনুষাঙ্গিক জিনিসপত্রের দাম বেড়েছে তাই হয়তো কোথাও কোথাও একটু বাড়াতে হয়েছে। তবে সেই ভাবে বাড়েনি মিষ্টির দাম, তাই অনেক মিষ্টি নিয়েছি আমি।”

অন্যদিকে ক্রেতা সুচন্দ্র সাহা একই মত প্রকাশ করেছেন। তিনি বলেন কিছু কিছু মিষ্টিতে দু-এক টাকা তিন টাকা বেড়েছে কিন্তু বাকিগুলো একই রয়েছে। জিনিসপত্রের দাম যেভাবে আনুষঙ্গিক বেড়েছে তাতে হয়তো একই রয়েছে মিষ্টির দাম।”
অন্যদিকে মিষ্টি বিক্রেতা, গণেশ মাইতি বলেন আমরা সব রকম প্রস্তুতি শুরু করে দিয়েছি কারণ ভাইফোঁটায় বাজার ভালো হবে। তবে মিষ্টির দাম আগের তুলনায় বাড়াতে এ কারণেই বাধ্য হয়েছি যে পরিমাণে মিষ্টি তৈরি করা জিনিসপত্রের দাম বেড়েছে তাতে আমাদের আর কিছু করার নেই। বিশেষ করে চিনি তেল ছানা দুধ সেইসঙ্গে রান্না করার গ্যাসের দামও আগুন ছোঁয়া। তাই বাধ্য হয়েই এই দাম বাড়ানো হয়েছে মিষ্টির তবে আমরা বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি এনে রেখেছি যাতে কাস্টমার দের কোনোভাবেই ফিরে যেতে না হয়।’

অন্য দিকে বিক্রেতা মনোরঞ্জন সাহা বলেন,’মিষ্টির দাম বাড়ার সঙ্গে মানুষের কোন হেরফের হচ্ছে না কারণ মানুষ ভ্যারাইটি মিষ্টি খুঁজে আরা তাই আমরা ভ্যারাইটি মিষ্টি রেখেছি বিশেষ করে গোলাপ পাপড়ি, ক্ষীরময়ূরী,প্যাটিস,মালাই চমচম, রোল, রাজভোগ সহ ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন মিষ্টি রয়েছে যা কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। কারণ আগেকারের মত নরমাল মিষ্টি নয় বরং ভিন্ন ধরনের মিষ্টি পছন্দ করেছে ক্রেতারা। তবে তিনি মিষ্টির দাম বাড়ার সঙ্গে ক্রেতা কমার কোন কারণই নেই।মিষ্টির দাম বেড়েছে আনুষঙ্গিক জিনিস পত্রের দাম বাড়ার সাথে।’