Dilip Ghosh : পরিবার বাদ থেকে সবাই বেরিয়ে যেতে চাইছে, মচকেছে তৃণমূল! সাইকেলে করে মর্নিং ওয়ার্ক করে মন্তব্য দিলীপ ঘোষের

Share

খড়গপুর 10 ই জুন :

দামি গাড়ি বাড়ি ছেড়ে এবার সাইকেলে করে মর্নিং ওয়ার্ক সারছেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। এদিন খড়্গপুরে তিনি মর্নিংওয়াক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক মমতার সঙ্গে তৃণমূলের নেতাদের ডিম মারা প্রসঙ্গ নিয়ে উত্তর দেন। উত্তর দেন সরকারি বৈঠকে তৃণমূলের এমপিদের যোগদান প্রসঙ্গনীয়। এ বিষয়ে সাংবাদিকরা প্রথমে তাকে প্রশ্ন করেন

১) ভেঙেও ভাঙছে না তৃণমূল? এখনো দিল্লিতে বসে পিসি ভাইপো জুটি কি বলবেন?

উত্তর : পিসি ভাইপোর হাত থেকে বাঁচার চেষ্টা করছেন তৃণমূলের এমপি এমএল এরা। পরিবারবাদ থেকে সবাই বেরিয়ে যেতে চাইছে। মচকেচে এবার তৃণমূল ভেঙে যাবে।

মুখ্যমন্ত্রীর সাথে একই মঞ্চে দেব – জুন ?

উত্তর : প্রশাসনিক বৈঠকে সমস্ত এমপি এমএলএ দের ডাকা হয়েছে। এর মধ্যে কোন রাজনীতি আছে বলে মনে করি না। রাজনীতি প্রকাশ্যে সবাই করছে।

৩) গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। বাড়িতে ঢুকে ডিম থেরাপি জনগণের –

উত্তর : হরিণঘাটার ডিমের দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে। চাহিদা বেড়ে যাচ্ছে। এখন নাকি ভালো ডিমের থেকে পচা ডিমের চাহিদা বেশি। এতদিন ওরা নোট খেয়েছিল এখন ওরা কাঁচা ডিম খাচ্ছে। এতদিন ডিম ভাত খেত এখন রান্নার সুযোগ নেই তাই কাঁচা ডিম খেতে হচ্ছে। এটা ভালো ঘায়েল হবেনা।

৪) ধাম নয় এবার মন্দির বা সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই পরিচিত হবে দীঘার জগন্নাথ মন্দির। ভগবানের ওপর মমতার গাজোয়ারির দিন শেষ?

উত্তর : ওটা সরকারি সংস্কৃতি কেন্দ্রীয় হিসেবে সরকারি টাকা খরচ করে তৈরি হয়েছে। ধাম বলে হয়নি। উনি যা খুশি নাম দিতেই পারেন। উনার পাগলামি অনেক দেখেছি আমরা। ওখানে ভগবানের মন্দির হয়েছে ঠিক আছে, সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ই থাক।

৫) অভিষেকের নামে পুলিশে আরো এক অভিযোগ দায়ের। ২০২১ এর ডায়মন্ড হারবারের নির্বাচনের প্রেক্ষিতে অভিষেকসহ ৪০ জনের নামে অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিযোগ দাস ববির। এবার কি শ্রীঘরে ভাইপো?

উত্তর : প্রচুর কেস কাচারী শুরু হয়েছে। যে অত্যাচার অনাচার উনি এবং উনার সাঙ্গোপাঙ্গরা করেছেন তাদের সবাইকে আইনের সামনে আসতে হবে। যার যা পাওনা আছে জেল জরিমানা, সবকিছু সময় হবে।

৬) সব্যসাচী দত্তকেও ডিম থেরাপি জনগণের ?

উত্তর : টিএমসির সব নেতা ইঞ্চি ফুট সাইজের সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত। আগে লোকে ভয়ে কমপ্লেন করত না। পুলিশ আইনগতভাবে যা করার করছে। ওদের পাস থেকে পুলিশ চলে যেতেই নাঙ্গা হয়ে গেছে।

৭) খড়গপুর সহ বিভিন্ন জায়গায় দখল হয়ে গিয়েছে ফুটপাত!

উত্তর : খড়গপুর শহরের মধ্যে পিঁয়াজ মান্ডি সরানোর জন্য আবেদন এসেছিল। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জেলাশাসক মহকুমা শাসক কে বলা হয়েছে ব্যবসার জায়গা অন্যত্র স্থানান্তরিত করার জন্য বিকল্প জমি দেখতে। সমস্ত ধরনের অবৈধ কব্জা ব্যবসায়ীদের সরিয়ে নিতে বলা হয়েছে। ফুটপাত দখল করে ব্যবসা চলবে না। নিজে বিকল্প রাস্তা দেখুন। ফুটপাত খালি করবে সরকার।

৮) পাড়ায় সমাধান নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ।

উত্তর : সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। কোথাও ছাড়া হবে না।

৯) মমতার বাড়িতে সিআইডি।

উত্তর : সিআইডি যেকোনো লোকের বাড়িতে যেতে পারে। এখন বিভিন্ন জায়গায় অভিযোগ হচ্ছে। পুলিশের দায়িত্ব সমস্ত অভিযোগ খতিয়ে দেখা।

টিএমসি নেতাদের বাড়ি অফিস অস্ত্রাগার হয়ে গেছে। বিভিন্ন কলেজে বেড পাওয়া যাচ্ছে অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে। টাকার বান্ডিল পাওয়া যাচ্ছে। এগুলো মাফিয়া দের আড্ডা হয়ে গেছিল। টিচাররা রাস্তায় বসে আর এরা দাপিয়ে বেড়াচ্ছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, ভোটে রাজ্যে পরিবর্তনের পর থেকেই তৃণমূল নেতাদের বাড়িতে এক ও একাধিক অভিযান চালাচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন। তার হাত থেকে বাদ যায়নি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এরই সঙ্গে রাজ্যের একাধিক হেভিয়েটে নেতার বিরুদ্ধেও অভিযোগ উঠছে এবং তাদের গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন। যদিও অন্যদিকে রাজ্যের উন্নতি নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in