TMC Michil:রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে মিছিল পিংলা ব্লক INTTUC, যুব ও মহিলা তৃণমূল কংগ্রেস

Share

পিংলা 7 ই ফেব্রুয়ারি:

:ইতিমধ্যে বিধানসভায় পাশ হয়েছে রাজ্য বাজেট। বাজেটে একের পর এক চমক দিয়েছে তৃনমূল নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার। লক্ষ্মীর ভান্ডারে টাকা বৃদ্ধি থেকে, যুবকদের ভাতা প্রদান সবেতেই কল্পতরুর ভূমিকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে পিংলা ব্লকের ক্ষীরাই অঞ্চলের কাঁটাপুকুরে মিছিল করলো পিংলা ব্লক INTTUC, যুব ও মহিলা তৃণমূল কংগ্রেস।

এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রী তনয়া দাস, জেলা সম্পাদক চন্ডীচরন সামন্ত, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বীরেন্দ্র নাথ মাইতি, ব্লক INTTUC সভাপতি স্বপন কুমার মন্ডল, যুব তৃণমূলের সভাপতি দিলীপ চক্রবর্তী, পিংলা ব্লক মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রী মৈত্রেয়ী জানা সামন্ত , পিংলা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সুলতা রাণী দে রাউৎ, ৬ নং ক্ষীরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান পিয়ালী ধল সিংহ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

এই বিষয়ে ব্লক তৃণমূলের সহ সভাপতি বীরেন্দ্র নাথ মাইতি বলেন, কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষীর ভান্ডারে ৫০০ টাকা বৃদ্ধি করে যেভাবে প্রত্যন্ত গ্রামের মহিলাদের আত্মনির্ভরতার সুযোগ করে দিয়েছেন, তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে আমাদের এই মিছিল।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in