Bus Accident:ওভারটেক করতে গিয়েই কাল।হলো,টায়ার ফেটে দুর্ঘটনাগ্রস্থ যাত্রীবাহী বাস!মৃত এক,আহত একাধিক

Share

সাঁকোয়া 7 ই ফেব্রুয়ারি:

সূত্রে জানা যায় দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে বিপত্তি! টায়ার ফেটে উল্টে গেল আমলাশুলি দিঘাগামী যাত্রিবাহী বাস।এইদিন দুর্ঘটনাটি ঘটে খড়্গপুর গ্রামীণ থানার সাঁকোয়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা যাত্রীর। আহত প্রায় ৩০ জন। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে আনা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ।

ফের দুর্ঘটনায় যাত্রীবাহী বাস,মৃত এক,আহত একাধিক।ঘটনাস্থলে পুলিশ প্রশাসন।ঘটনা সূত্রে জানা যায় এইদিন মেদিনীপুর থেকে দীঘা গামী বাস মেদিনীপুর থেকে দীঘা যাওয়ার পথে খড়্গপুর গ্রামীণ থানার সাঁকোয়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে সামনে থাকা একটি বাস কে ওভারটেক করতে যায়।এই সময় এই যাত্রীবাহি বাসের চাকা হঠাৎ-ই ফেটে যায়।এই ঘটনায় ড্রাইভার কিছু বোঝার আগেই বাস টি উল্টে যায় রাস্তার ধারে।এই ঘটনা ঘটার পরই দৌড়ে আসে স্থানীয়রা।এই খবর পেয়ে ছুটে আছে পুলিশ প্রশাসন। স্থানীয় এবং পুলিশের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করা হয় বাস থেকে। এই দুর্ঘটনায় আহত হয় প্রায় ৩০ জন বাস যাত্রী। তাদের খড়গপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনায় একজন মারা যায়।পরে ক্রেন নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। আহতদের মধ্যে প্রায় ২০ জন কে মেদিনীপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই খবর পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ। তিনি জানিয়েছেন, বাসটি মেদিনীপুর থেকে দিঘা যাচ্ছিল। বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিল। এই দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন।এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আহত বাস যাত্রী সুরজিৎ রায় চৌধুরী বলেন গাড়িটি কম্পিটিশন করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। অনেকের হাত কেটেছে অনেকের পা কারো মাথা ফেটেছে।বাস যাত্রী ছিলেন প্রায় ৭০ জন।







Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in