PHE Department : ওয়েস্টার্ন সার্কেলে সাড়ে 1300 কোটি টাকা বাকি! টানা অবস্থানে All Bengal PHE Constractor Association সিভিলের

Share

মেদিনীপুর 25 সে ফেব্রুয়ারি :

ফের আন্দোলনে নামলেন All Bengal PHE Constractor Association সিভিলের সদস্যরা। কন্টাক্টরদের দাবি দীর্ঘদিন ধরে বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছে না সরকার কর্তৃপক্ষ। সামনে ভোট, নতুন করে টেন্ডার জমা দিতে পারা যাচ্ছে না টাকার অভাবে। এই পরিস্থিতিতে অবিলম্বে আমাদের টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ জানায় যার জন্য আমাদের অবস্থান বিক্ষোভ।

দীর্ঘদিন যাবত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে দাবি দাওয়া মত পেমেন্ট না হওয়ায় ফের অবস্থান বিক্ষোভে বসলেন
All Bengal PHE Constractor Association সিভিল এর সদস্যরা। সংগঠনের দাবি ওয়েস্টার্ন সার্কেল PHE D.te পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর মিলিয়ে মোট পাওনা সাড়ে ১৩০০ কোটি টাকা। যে টাকা দীর্ঘদিন ধরে চাওয়া হচ্ছে অথচ মিটিয়ে দিচ্ছে না সরকার বাহাদুর কর্তৃপক্ষ। এই নিয়ে এর আগে বহুবার আবেদন নিবেদনের পর আন্দোলন করা হয়েছে তারপরও টনক নড়েনি। এই পরিস্থিতিতে এই সার্কেলের সঙ্গে জড়িত ৫০০ কনট্রাক্টর সেইসঙ্গে তাদের সঙ্গে যুক্ত প্রায় ৭ হাজার মানুষজন হয়ে পড়েছেন অসহায়। একদিকে নতুন করে ভোট পরিস্থিতি তৈরি হচ্ছে যার ফলে নতুন করে কাজের টেন্ডার আর অন্যদিকে পুরনো দাবী দাওয়া না মেটায়, দু দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

বকেয়া টাকা না পাওয়ায় অনেকেই আত্মহননের পথ বেছে নিয়েছেন বলেও দাবি করেন সংগঠনের সদস্যরা। সম্প্রতি সাড়ে তিন কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু সেই টাকা অতি নগণ্য বলেও এদিন সংগঠনের সদস্যরা অভিযোগ করেন। পাশাপাশি সংগঠনে সদস্যদের অভিযোগ, জেলাশাসককে এই নিয়ে একটা ডেপুটেশনের আবেদন জানানো হয়েছিল তাও নাকচ করেছেন বলে তারা দাবি করেন তারা। এই পরিস্থিতিতে আন্দোলন ছাড়া গতি নাই তাই তারা অবস্থানে বসলেন সকাল থেকে। নেতৃত্ব দিলেন সংগঠন সদস্য দীপক কুমার বাগলি, অশোক ব্যানার্জি, তমলুক সংগঠনের সেক্রেটারি বিবেকানন্দ দাস, যুগ্ম সম্পাদক অরবিন্দ ঘোষ সহ অন্যান্য সদস্যরা। এই আন্দোলন ধারাবাহিক ভাবে চলবে বলে দাবি করা হয় সংগঠনের তরফ থেকে।

এ বিষয়ে সংগঠন সদস্য বিবেকানন্দ দাস বক্তব্যে বলেন,”পরিস্থিতি আমাদের একটুও বদলায়নি। আমাদের দাবি-দাওয়া এবং বকেয়া টাকা কোনভাবেই মিটিয়ে দিচ্ছে না সরকার বাহাদুর কর্তৃপক্ষ। এই নিয়ে আমাদের আজকেও অবস্থান বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি আমরা সেন্ট্রাল কমিটি থেকে নিয়েছি। নভেম্বরে রিকুইজিশন অনুযায়ী কিছু টাকা পাঠিয়েছে মেন্টেনেন্স এর জন্য, তা অতি নগণ্য। কিন্তু বকেয়া এই ওয়েস্টার্ন সার্কেলে PHE D.te এর সাড়ে ১৩০০ কোটির এক টাকাও পাঠায়নি সরকার কর্তৃপক্ষ। আমরা সাত দিন সময় দিচ্ছি তারপর আন্দোলনের রূপরেখা তৈরি করব।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in