
ডেবরা 28 সে মার্চ :
আগামী ৩০ শে মার্চ ডেবরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার কথা। তারই প্রস্তুতি শেষ পর্যায়ে।কিন্তু গত রাতে কালবৈশাখীর ঝড়ের দাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার সমস্ত সেড ভেঙে পড়ে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য। যদিও অন্যত্র সভা করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন ডেবরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব ব্যানার্জী।

গোটা জেলা জুড়ে আধ ঘন্টা ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড মেদিনীপুর অন্যদিকে ভাঙলো ডেবরার মুখ্যমন্ত্রীর সভামঞ্চ। যার ফলে স্থান পরিবর্তনের করতে হতে পারে পারে বলে জানান প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। মূলত গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় ব্যাপক কালবৈশাখীতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয় মেদিনীপুরে। এর সঙ্গে তার পার্শ্বস্থ ডেবরা কেশপুর গড়বেতা ঘাটাল খড়্গপুরসহ বিভিন্ন এলাকায় প্রভাব পড়ে। এই ঝড়ের প্রভাব পড়ল পরে ডেবরার মুখ্যমন্ত্রী সভা মঞ্চের উপর। আর তাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি। বালিচকে পূর্ত দপ্তরের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার যে সেড তৈরি করা হয়েছিল তা পুরোপুরি ঝড়ে ভেঙে গিয়েছে। পাশাপাশি মাটি নরম হওয়ার সেখানে হয়তো সেই লোহার সেড নাও দাঁড়াতে পারে।তাই বিকল্প কোনো জায়গায় করা যায় কিনা তার জন্য সকাল থেকেই জায়গা দেখা চলছে বলে অভিমত তৃণমূল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৩শে এপ্রিল প্রথম দফায় ভোট হবে, পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া। আর এই ভোটের জন্য ভোট প্রচারে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে পড়েছেন মাঠে ময়দানে। এক ও একাধিক কর্মসূচি রেখেছেন তারা বিভিন্ন বিধানসভায়। এই প্রেক্ষিতে আগামী ৩০ সে মার্চ সভা হওয়ার কথা রয়েছে ডেবরা এবং নারায়ণগড়ে।

এই বিষয়ে তৃণমূল প্রার্থী রাজীব ব্যানার্জী বলেন,” যে ঝড় গতকাল রাত্রে গিয়েছে তা ভয়ংকর। সেই সময় এই সভা মঞ্চের কাজ করছিল কিছু কর্মী। ভাগ্যবসত তাদের কিছু ঘটেনি কিন্তু সব মঞ্চ পুরো তছনছ হয়ে গিয়েছে।ডেবরার বালিচকে যেই মাঠে সভা হওয়ার কথা ছিল।সেখানে গতকাল ঝড়ের সময় আমিও ছিলাম।ঝড়ের দাপড়ে পুরো তৈরি করা সেড ভেঙে পড়েছে।তবে হেলিপ্যাড ঠিক রয়েছে। আমরা খতিয়ে দেখছি অন্য কোথাও সভাটা করা যায় কিনা।