
মেদিনীপুরে 28 সে মার্চ :
আধ ঘন্টা ঝড়ে লন্ডভন্ড মেদিনীপুর। অন্যদিকে ডিউটি থেকে ফেরার পথে পুলিশ ভ্যানে গাছের গুড়ি পড়ে মৃত্যু হল এক পুলিশ কর্মীর আহত এসআই ,আহত ২ কনস্টেবল। ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা।আহত SI কে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় কলকাতার উদ্দেশ্যে চিকিৎসার জন্য।

ক্ষণিকের ঝড়ে লন্ডভন্ড হলো মেদিনীপুর আর অন্যদিকে গাছ চাপা পড়ে মৃত্যু হল এক পুলিশকর্মী আহত তিনজন। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। আহত পুলিশদের দেখতে হাসপাতালে গভীর রাতেই দৌড়ে আসেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা, গ্রীন করিডর করে আহত কে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। ঘটনা সূত্রে জানা যায় এদিন রাতে সাড়ে দশটা নাগাদ হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় মেদিনীপুর জেলা জুড়ে।আর সেই সময় একটি পুলিশ ভ্যান চাঁদড়া থেকে মেদিনীপুরের দিকে ফিরছিল। কিন্তু সারেঙ্গা শোলের কাছে আসার সময় সেখানে একটি গাছের মোটা গুঁড়ি ভেঙে পুলিশ গাড়ির উপর পড়ে যায়। এই ঘটনায় গাড়িতে থাকা চার পুলিশ কর্মী আহত হয়। তার মধ্যে সন্তোষ ছেত্রী(৫৯) নামে এক পুলিশ কর্মী ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে বাকি তিনজন আহত অবস্থায় গাড়িতেই পড়ে থাকে।

এর পর পেছনে থাকা এক পুলিশ ভ্যান এবং স্থানীয়দের চেষ্টায় তাদের গাড়ি ভেঙে উদ্ধার করা হয়। তাদের নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাদের দেখতে ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এরপর তাদেরই মধ্যে আরেক পুলিশ কর্মী সৌরভ সাউ(৪০)অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে গ্রীন করিডরের মধ্য দিয়ে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। যা নিয়ে এলাকায় ছড়ায় চাঞ্চল্য ও উত্তেজনা। এই ঘটনায় রাতেই হাসপাতালে ছুটে আসে সন্তোষ ছেত্রীর পরিবার ও সৌরভ সাউ এর পরিবার।

যদিও এ বিষয়ে জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন,”উনারা ডিউটি করে ফিরছিলেন সেই সময়ই দুর্ঘটনা ঘটে, যার জন্য একজন হাসপাতালে নিয়ে আসতে আসতে মারা যায়।তিনজন আহত তবে একজন খুব আশঙ্কাজনক হয় তাকে কলকাতা রেফার করা হয়েছে এবং আমরা পুরো ঘটনা খতিয়ে দেখছি মনিটারিং করছি এবং ওনাদের পরিবারদের পাশে রয়েছি।”

এ বিষয়ে স্থানীয় রঞ্জন মাল বলেন,”একই গাড়িতে ড্রাইভার সহ চারজন পুলিশ ফিরছিলেন। সারেঙ্গা শোলের কাছে একটি বড় গাছের গুড়ি পড়ে যায় পুলিশের গাড়িতে।এই ঘটনায় সবাই চাপা পড়ে যায়। ঘটনাস্থলে একজনই মারা যায় বাকিদের কোনক্রমে। টেনে হিঁচড়ে বার করা হয়। সবাই আহত হয় তাদের ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।