Keshpur Election : কেশপুরে বিজেপির প্রচারে তৃণমূলের বিক্ষোভ,জুতো নিয়ে মারার অভিযোগ! কমিশনে অভিযোগ দাবি শিউলির

Share

কেশপুর 11 ই এপ্রিল :

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৪ নম্বর ঝেঁতলা এলাকায় বিজেপির একটি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, ওই কর্মসূচির সময় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যা এই বিজেপি কর্মীদের উদ্দেশ্যে জুতো প্রদর্শন করেন, যা ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য সমাজবিরোধীর মতো আচরণ করেছেন। এ ধরনের ঘটনা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। অন্যদিকে এ ঘটনায় কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তৃণমূল প্রার্থী শিউলি সাহা।

হাতে মাত্র কটা দিন। এর পরেই প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫৩ টি কেন্দ্রের, যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের ১৫ টি বিধানসভা। আর তাই এই কয়েকদিনেই প্রচারের ঝড় তুলেছে ডান বাম কংগ্রেস SUCI সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। গত ৯ ই এপ্রিল কেশপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্তর প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায়। ঘটনা সূত্রে জানা যায় এদিন কেশপুরে রাজনৈতিক প্রচার ও কর্মসূচি চালাচ্ছিলেন এলাকার বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত ও তার অনুগামীরা। যদিও এই প্রচারে পুলিশের পাশাপাশি ছিল পর্যাপ্ত সেন্ট্রাল বাহিনী। এরপর সেই কর্মসূচি কেশপুর ব্লকের ১৪ নম্বর ঝেঁতলা এলাকায় পৌঁছালে এক মহিলা গালিগালাজের সঙ্গে সঙ্গে পায়ের জুতো খুলে মারতে এগিয়ে যায়।যা নিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই মহিলা আসলে এলাকার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যা।তিনি এই বিজেপি কর্মীদের উদ্দেশ্যে জুতো প্রদর্শন করেন, যা ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

যদিও এই ঘটনায় সামনে থাকা সেন্ট্রাল বাহিনী দুপক্ষকে থামানোর চেষ্টা করে।এই বিষয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত তীব্র নিন্দা করে বলেন,তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য সমাজ বিরোধীর মতো আচরণ করেছেন। এ ধরনের ঘটনা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পরও প্রশাসন কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

যদিও এই নিয়ে এলাকার তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী শিউলি সাহার অভিযোগ ওই মহিলা এলাকার একনিষ্ঠ তৃণমূল কর্মী এবং পঞ্চায়েত মেম্বার। তিনি উল্লেখ করে বলেন গত ২১ সালে ওকে এলাকার বিজেপি এই নেতৃত্ব মারার চেষ্টা করেছিল বাইক চাপা দিয়ে। এই দিনের মিছিল থেকেও ওকে কটুক্তি করা হয় যখন ও বাজার করে বাড়ি ফিরছিল সেই সঙ্গে ওর হাত ধরেও টানাটানি করা হয়। যার জন্যই ও রেগে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা এই ঘটনা প্রতিবাদ করে নির্বাচন কমিশনে এফআইআর করেছি প্রার্থীসহ বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in