Sabang Election: অভিযুক্ত সনাক্তকরণ চলাকালীন মেজাজ হারিয়ে তৃণমূল নেতাকে কেন্দ্রীয় বাহিনীর ঘুষি! ভিডিও ভাইরাল

Share

সবং 17 ই এপ্রিল :

ভোটের মুখে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের সবং। বিজেপির প্রচারে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা গড়ালো হাতাহাতিতে। ৫ নম্বর সারতা অঞ্চলের ছিনা এলাকায় তৃণমূল নেতার মুখে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের ঘুষি মারার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই সেই চাঞ্চল্যকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় অস্বস্তিতে রাজনৈতিক মহল।

এবার মেজাজ হারালেন সেন্ট্রাল বাহিনী জওয়ান আর তাতেই তিনি ঘুষি মেরে বসলেন তৃণমূল নেতাকে, যা নিয়ে রাজনৈতিক তরজা এলাকায়। এরকম একটি ভাইরাল ভিডিও ঘিরে সরগরম জেলা পশ্চিম মেদিনীপুরের সবং এলাকা। ঘটনার সূত্রপাত দু’দিন আগে। বিজেপির অভিযোগ, ছিনা এলাকায় প্রচারে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের কর্মীদের মারধর করে এবং প্রচার বন্ধ করে দেয়। এই খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে সেই।সঙ্গে অভিযুক্তদের শনাক্ত করতে এলাকায় যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সংশ্লিষ্ট এলাকায় তারা পৌঁছে গিয়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন এবং সেখানে খতিয়ে দেখতে গিয়ে সেই ভাইরাল ভিডিওটিতে দেখা যায়,একটি পুরনো ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করার প্রক্রিয়া চালাচ্ছিলেন ওই কেন্দ্র বাহিনী জওয়ানরা।সেই প্রক্রিয়া চলাকালীন আচমকায় মেজাজ হারান কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক। তিনি কর্তব্যরত অবস্থাতেই এক তৃণমূল নেতার মুখে সজোরে ঘুষি মারেন।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, এলাকায় তৃণমূলের গুন্ডারাজ চলছে এবং বাহিনী কেবল আইন রক্ষা করেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in