
আনন্দপুর 18 ই এপ্রিল :
কেশপুর বিধানসভার আনন্দপুরে রোড শো করতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন তিনি হেলিকপ্টারে এসে প্রার্থীকে নিয়ে টেম্পো গাড়িতে চেপে গোটা আনন্দপুর রোড শো করেন। পাশাপাশি এই দিন বক্তব্যে জানান মহিলা বিল পাস করতে না দিয়ে দেশের ক্ষতি করছে বিরোধীরা। প্রসঙ্গত উল্লেখ্য, এখন চলছে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে প্রচারের শেষ দিক।আর সেই শেষ দিকের প্রচারে কেশপুর বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্তর হয়ে প্রচারে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

এদিন তিনি তার হেলিকপ্টার করে কেশপুরের আনন্দপুরের মাঠে নামেন। এরপর প্রার্থীকে নিয়ে কয়েক কিলোমিটার রোড শো করেন এলাকায়। যদিও এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে ঘিরে যথেষ্ট উন্মাদনা ছিল এই বিধানসভায় মানুষদের মধ্যে।উল্লেখ্য এই কেশপুর বিধানসভায় এবারের লড়াই তৃণমূল প্রার্থী শিউলি সাহা বনাম বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্তর