Midnapore incident : মেদিনীপুর শহরে সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি! ব্যাট নিয়ে মারধর দুষ্কৃতীদের,আহত দুই ব্যবসায়ী ভর্তি হাসপাতালে তদন্তে পুলিশ

Share

মেদিনীপুর 29 সে জুন :

এবার দুই সোনা ব্যবসায়ীর উপর দুষ্কৃতি হামলা। গাড়ির পেছন ধাওয়া করে এসে ঘরের সামনেই ব্যাট দিয়ে মারধর,টাকা ছিনতাই করতে না পেরে শূন্যে গুলি। এই ঘটনায় আহত দুই ব্যবসায়ীকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে সরে জমিনে খতিয়ে দেখছে পুলিশ। মেদিনীপুর শহরে নতুন করে আতঙ্ক ছড়ালো।

এবার মেদিনীপুর শরৎপল্লী এলাকায় চলল রাতের অন্ধকারে সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ব্যাগ ছাড়াতে না পেরে খেলার ব্যাট দিয়ে মারধোর ব্যবসায়ী কে। ঘটনা সূত্রে জানা যায় এই দিন মেদিনীপুরের এক সোনা ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মেদিনীপুর শহরে কোতওয়ালী থানার অন্তর্গত শরৎপল্লী এলাকায় একটি এপার্টমেন্ট এর বিপরীত গলিতে। ঠিক পৌনে দশটা নাগাদ তার পেছন থেকে ধাওয়া করে আসা বাইকে করে কয়েকজন দুষ্কৃতি বাড়ির সামনে তাকে ঘিরে ধরে। কিছু বোঝার আগেই অতর্কিতে ব্যাট নিয়ে হামলা করে এই দুই ব্যবসায়ীর উপর। এরপর ব্যাগ ছাড়াতে শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। যদিও এই ঘটনার পর ওই ব্যবসায়ীরা দৌড়াদৌড়ি শুরু করলে সেই সঙ্গে পাল্টা আত্মরক্ষা করতে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত এক ব্যবসায়ী ঢুকে পড়ে পাশের এই এপার্টমেন্টে ।

এই ঘটনায় আহত হয় দুই সোনা ব্যবসায়ী। এই দুই আহত ব্যবসায়ী হলেন একজন অলোক রানা, আরেক জন রাজু রানা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই জড়ো হয় এলাকার মানুষ। হাজির হয় বিরাট পুলিশ বাহিনী। তারা এসে এলাকার স্থানীয় কয়েকটি ফ্ল্যাটের বাইরের সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অন্যদিকে আহত দুই ব্যবসায়ী কে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

এই বিষয়ে আক্রান্ত ব্যবসায়ী বলেন ,” গত ৩০ বছর ধরে ব্যবসা করছি কিন্তু এরকম ঘটনার সম্মুখীন কখনো হইনি। ব্যাট দিয়ে ওরা বেধড়ক মারধর করে,কিছু না পেয়ে শূন্যে গুলি চালায় এবং দোকানের চাবি নিয়ে পালিয়ে যায়। আমরা পুলিশে অভিযোগ করবো। ওরা অনেকজন ছিল। আমার মনে হয় কয়েক দিন ধরেই আমাদের কে ওরা ফলো করছিল। কিন্তু আমাদের সঙ্গে কারো কোন শত্রুতা নেই।”

এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা শংকর চন্দ্র খাটুয়া বলেন,” অনেকক্ষণ থেকে কয়েকজন ঘোরাফেরা করছিল। এরপর ওই ব্যবসায়ী দুই ভাই গাড়িতে করে এলে তাদের ঘিরে এলোপাথাড়ি মারধর করে। পরে আমরা গুলির শব্দ পাই। পরে দুষ্কৃতীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। আমরা আতঙ্কে আছি। পুলিশ কে জানাবো অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে।”

যদি এক পুলিশ আধিকারিক সূত্রে জানা যায় দুই ব্যবসায়ী বাড়ি ঢোকার সময় দুষ্কৃতীরা ঘিরে ধরে মারধর করে। আমরা আশেপাশের সিসিটিভি গুলো খতিয়ে দেখে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে এর বেশি বলা যাবে না।

প্রসঙ্গত উল্লেখ্য,কয়েকদিন আগে খড়গপুরে এক ব্যবসায়ী কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। ব্যবসায়ীর অভিযোগ মত তিনি যখন মাছ ব্যবসা করে বাড়ি ফিরছিলেন সেই সময় দুষ্কৃতীরা ঘিরে ধরে তাকে ব্যাগ কাড়াতে চাই এবং না দেওয়াতে গুলি চালায় এবং মারধর করে। সেই ঘটনায় কয়েকদিনের মধ্যেই তিন দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। যদিও শহর জেলায় টানা এই গুলি চলার ঘটনায় উদ্বিগ্ন মেদিনীপুরের মানুষজন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in