D College : K D কলেজের 66 তম প্রতিষ্ঠা দিবস পালন হলো সাড়ম্বরে! কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Share

মেদিনীপুর 10 ই আগস্ট :

সারাদিনব্যাপী নানাবিধ অনুষ্ঠান এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হলো মেদিনীপুরের কৈবল্যদায়ীনি কলেজ অফ কমার্স এন্ড জেনারেল স্টাডিজের(KD) প্রতিষ্ঠা দিবস। এই অনুষ্ঠানে এসে কলেজের ইতিহাস যেমন তুলে ধরেন বিশিষ্ট অতিথিরা ঠিক তেমনি বিশিষ্ট লেখিকা সমাজকর্মী রোশনেরা খান তুলে ধরলেন পুরানো যুগের ভারতবর্ষের বাল্যবিবাহ ও নারী নির্যাতনের কথা।

গুটি গুটি পায়ে মেদিনীপুরের পুরনো এবং প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান কৈবল্য দায়ীনি কলেজের ৬৬ তম প্রতিষ্ঠা দিবস পালন হলো এদিন ঘটা করে। প্রথমে পতাকা উত্তোলন সেই সঙ্গে রোড র‍্যালি। এরপরই উদ্বোধনী অনুষ্ঠান পর্ব,তারপরে সম্মাননা অনুষ্ঠান। মেধাবী কৃতি পড়ুয়ারদের পাশাপাশি বিশেষভাবে সম্মাননা জ্ঞাপন করা হয় বিশিষ্টজনদের। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত, মেদিনীপুরের বিশিষ্ট লেখিকা, প্রাবন্ধিক ও সমাজকর্মী রোশেনারা খান, টিচার ইনচার্জ পান্ডব চন্দ্র মাঝি, কলেজ অধ্যক্ষ দুলাল চন্দ্র দাস, প্রাক্তন অধ্যক্ষ দিলীপ নিয়োগী, কমিটির সেক্রেটারি মিলন কুমার সরকার সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা।

এদিন প্রিন্সিপাল পিকে সান্যাল মেমোরিয়াল লেকচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই দিনের অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানে উৎসাহ দেখা দেয় কলেজ পড়ুয়াদের মধ্যে। যদি ওই দিন বক্তব্য রাখতে গিয়ে পূর্বে বাল্যবিবাহ, বিধবা বিবাহ সেইসঙ্গে সেই সময় নারী নির্যাতনের কথা তুলে ধরেন মেদিনীপুরের বিশিষ্ট লেখিকা, প্রাবন্ধিক ও সমাজকর্মী রোশেনারা খান।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *