MSME NPS : MSME-দের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম সচেতনতা কর্মশালা মেদিনীপুরে! উপকৃত হবেন MSME উদ্যোক্তারা

Share

মেদিনীপুর, ৩১ আগস্ট:

MSME উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজ মেদিনীপুরের Spice n’ Ice Banquet-এ এক বিশেষ সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। PFRDA ও PwC-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় NPS-এর বিভিন্ন সুবিধা, দীর্ঘমেয়াদি সঞ্চয় এবং অবসরকালীন আর্থিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন PFRDA-এর Assistant Manager ধৃতিমান সরকার, ICICI Pension Fund-এর NPS Manager স্বর্ণদ্বীপ বসাক, PwC-এর তানভীর হোসেন আশরাফ এবং করণ মুন্দ্রা। তাঁরা NPS-এর কার্যপ্রণালী, MSME উদ্যোক্তা ও কর্মীদের জন্য এর সম্ভাব্য সুবিধা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনায় পেনশনের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন।এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Kharagpur Chamber of কমার্সের ওয়ার্কিং president অনিল কেডিয়া, উপস্থিত ছিলেন Confederation of Purbo & Paschim Medinipur District Chamber of Commerce & Industry (DCCI)-এর Working President সুব্রত মহাপাত্র এবং Abhijit Samanta, রাজাবাজার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট,এবং হোটেল লজ রেস্টুরেন্ট ওনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডঃ দেবব্রত চ্যাটার্জী। ছিলেন চন্দন রায় কনফেডারেশন অফ পূর্ব এন্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি,অসীম বর্মন এবং পুরো অনুষ্ঠানটিকে সুন্দর ভাবে সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের এডিটর সুমনা চক্রবর্তী।

এই দিন বক্তারা বলেন, ব্যবসা ও কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য সুশৃঙ্খল পেনশন পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। MSME ক্ষেত্রের সঙ্গে যুক্ত উদ্যোক্তা ও কর্মীদের মধ্যে NPS সম্পর্কে আরও সচেতনতা গড়ে তুলতে এই ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কর্মশালায় ব্যবসায়ী ও শিল্পোদ্যোগীদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা ও অবসর-পরবর্তী জীবনের পরিকল্পনার ক্ষেত্রে NPS-এর গুরুত্ব সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা তৈরি হয় অংশগ্রহণকারীদের মধ্যে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *