Reshmi Metalic : জাতীয় কর্মসূচি ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর সাথে সঙ্গতি রেখে বিশেষ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান ওড়িশা মেটালিক্স প্রাইভেট লিমিটেডের

Share

হিজলী 12 ই অক্টোবর :

কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) বা করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে, খড়গপুরের হিজলি গ্রামীণ হাসপাতালে ‘রশ্মি গ্রুপ’-এর অঙ্গ প্রতিষ্ঠান ‘ওড়িশা মেটালিক্স প্রাইভেট লিমিটেড (ইউনিট-১)’ একটি বিশেষ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের আয়োজন। ভারত সরকারের জাতীয় কর্মসূচি ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর সাথে সঙ্গতি রেখে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের বিএমওএইচ (BMOH) ডা. অতনু পাত্র। পুরো অভিযানের নেতৃত্ব দেন রশ্মি গ্রুপের সিএসআর (CSR) বিভাগের ডিজিএম (DGM) নটবর বিসওয়াল।

এই অনুষ্ঠানটিতে বিএমওএইচ নিজে একটি চারাগাছ রোপণ করে এই সবুজায়ন কর্মসূচির শুভ সূচনা করেন। এরপর হাসপাতালের নার্সিং স্টাফ ও স্বাস্থ্যকর্মীরা ওড়িশা মেটালিক্সের কর্মকর্তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তাঁরা হাসপাতালের বহির্বিভাগ (OPD) এবং এর আশেপাশের চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। রশ্মি গ্রুপের এই মহৎ উদ্যোগ প্রসঙ্গে গ্রুপের নির্বাহী পরিচালক ভাস্কর চৌধুরী তাঁর বিশেষ বার্তায় বলেন, “শিল্পগত অগ্রগতির পাশাপাশি সমাজের সামগ্রিক কল্যাণ সাধনই আমাদের মূল লক্ষ্য। হিজলি গ্রামীণ হাসপাতালে আয়োজিত এই পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সেই সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে রশ্মি গ্রুপের ওড়িশা মেটালিক্স (ইউনিট-১) আগামী দিনগুলোতেও জনকল্যাণমূলক কাজের এই ধারা অব্যাহত রাখবে।” হাসপাতালের বিএমওএইচ রশ্মি গ্রুপের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে হাসপাতালের একজন সিনিয়র টিবি ল্যাব সুপারভাইজার বলেন, “হাসপাতাল হলো এমন একটি স্থান যেখানে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠেন; তাই এখানকার পরিবেশ সর্বদা জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। ‘রশ্মি গ্রুপ’-এর এই উদ্যোগ আমাদের প্রাত্যহিক কাজের পরিবেশকে আরও সুন্দর ও নিরাপদ করে তুলেছে। আজ আমরা সবাই মিলে হাসপাতালের আশপাশ যেভাবে পরিষ্কার করেছি এবং চারাগাছ রোপণ করেছি, তা আমাদের কাজের ক্লান্তি দূর করে এক নতুন ইতিবাচক শক্তি জোগাচ্ছে।” খড়্গপুরের হিজলি গ্রামীণ হাসপাতালের এপিডেমিওলজিস্ট তাঁর বক্তব্যে বলেন, “হাসপাতাল-জনিত সংক্রমণ নিয়ন্ত্রণ এবং সংক্রামক রোগের বিস্তার রোধের মাধ্যমে জনস্বাস্থ্যের মানোন্নয়নে এ ধরনের বিজ্ঞানসম্মত পরিচ্ছন্নতা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ‘রশ্মি গ্রুপ’-এর ডিজিএম (সিএসআর) নটবর বিসওয়াল বলেন, “রশ্মি গ্রুপ সর্বদা কেবল শিল্পোৎপাদন নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক উন্নয়নেও বিশ্বাসী।

একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষের এই অসামান্য সহযোগিতা ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে সমাজসেবামূলক কাজ করতে অনুপ্রাণিত করবে।” শিল্প, চিকিৎসা বিজ্ঞান এবং পরিবেশ সচেতনতার এই মেলবন্ধন চিকিৎসক, রোগী ও নার্সিং কর্মীদের মধ্যে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *