Narendra Modi : 75 তম বর্ষপূর্তি উপলক্ষে IIT এসে পড়ুয়াদের ‘বিকশিত ভারতে’ অংশ নিতে উজ্জীবিত করলেন প্রধান মন্ত্রী, দেরি হওয়ার জন্য চাইলেন ক্ষমা

Share

খড়্গপুর 21 সে নভেম্বর :

নির্দিষ্ট নির্ধারিত কর্মসূচির আধ ঘণ্টা দেরিতে খড়গপুর আইআইটিতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে দেরি হওয়ার কারণ আবহাওয়ার খারাপ পরিস্থিতি বলে ক্ষমাও চেয়ে নেন মোদি। এইদিন প্রথমে এসে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করার পর তিনি সরাসরি মঞ্চে চলে যান। সেখান থেকে তিনি খড়গপুর ডিরেক্টর সুমন চক্রবর্তীর স্বাগত ভাষণের পরে বক্তব্য রাখা শুরু করেন।

এদিন এগারোটা পাঁচ থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ছিল প্রধানমন্ত্রীর ভাষণ। যে ২৫ মিনিটে তিনি আইআইটির গড়ে ওঠার কারণ তৎকালীন সময়ে বিপ্লবীদের ভূমিকা সেইসঙ্গে বর্তমান পড়ুয়াদের যোগদানে কিভাবে বিকশিত ভারত গড়ে উঠবে তার ব্যাখ্যা এবং পরামর্শ দেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি IIT এর পড়ুয়া এবং সকল অতিথিদের কাছে ক্ষমা চেয়ে নেন তার দেরিতে আসার জন্য। যদিও তার কারণ ব্যাখ্যা হিসেবে তিনি খারাপ আবহাওয়া কে দায়ী করেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে এই ৭৫ বছর আইআইটির সম্পর্কে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। তিনি বলেন আগে এটি ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের জেলখানা। যেখানে ব্রিটিশরা এই স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখত। যদিও সেই বিপ্লবী ফ্রিডম ফাইটাররা ভারতকে স্বাধীন করবে কীভাবে তার জন্য নিজেরা সবসময় আলোচনায় মগ্ন থাকতেন। এখান থেকেই জাতীয় মুভমেন্ট হয়েছে।এরপর তিনি আইআইটি পড়ুয়াদের সম্প্রতি দীপাবলীর ইলুমেনশন নিয়েও বিশেষ উৎসাহ দেখান।

বিজয়ী পড়ুয়াদের শুভেচ্ছা জানান। বিকশিত ভারতের ক্ষেত্রে এবং নেশন বিল্ডিং এর ক্ষেত্রে আইআইটি প্রধান দায়িত্ব পালন করছে বলে উল্লেখ করেন। এরপর গোটা বিশ্বের কাছে ভারতের ইতিহাসে কি অবস্থা ছিল এবং বর্তমানে কি অবস্থা হয়েছে তারই বর্ণনা করেন। তিনি বলেন চুনতি (চ্যালেঞ্জ) নেওয়ায় আমার স্বভাব। আমি বারংবার ক্ষমতা আসার পর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং সেই চ্যালেঞ্জ কে গ্রহণ করেছি। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েও দিয়েছি। তিনি যুবাদের উদ্দেশ্যে বলেন আপনারা যদি চ্যালেঞ্জ না নিতে পারেন তাহলে স্বপ্নবিহীন মরে যাওয়ার মত। তাই লিমিটিং বিলিফের উপর কোনোভাবেই নিজেকে আয়ত্ত করে রাখবেন না। ক্ষমতায় আসার পর থেকে ভারত এরকম বহু চ্যালেঞ্জ নিয়েছে। যদিও আগে যারা শাসন করতো এবং যারা ক্ষমতায় ছিল তারা কোনদিনই চ্যালেঞ্জ নিতে পারেনি। তাই ‘ব্রেক দি লিমিট’ করেছে ভারত, তাই বিশ্বে এখন ভারতে জয়গান। এরপর ভারতে গরীবী হটানো প্রসঙ্গ তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন দেড়শ কোটি জনগণে কেউ কখনো ভারতের গরীব হটানো নিয়ে ভাবেনি।

আগে শুধু লালকেল্লা থেকে ভাষণ হতো কিন্তু বাস্তবে কোনদিন গরিবি হটানোর চেষ্টা করা হয়নি। আমরা ক্ষমতায় আসার পর আমি প্রথম গরিব হটানোর জন্য লালকেল্লা থেকে বক্তব্য রেখেছিলাম মহিলাদের জন্য সুলভ শৌচাগার করার। যার জন্য বিরোধীরা আমার অনেক সমালোচনাও করেছে। কিন্তু কেউ কখনো ভাবেনি গরীব মহিলাদের কাছে সুলভ শৌচালয় কতটা প্রয়োজনীয়।এরপর পাওয়ার টু এমপাওয়ার নিয়েও বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন এখন পাওয়ার টু এমপাওয়ার করার জন্যই দেশের বিকাশ ঘটেছে। যার জন্য যুবাদের কাছে কর্মসংস্থান হয়েছে। তারা নতুন ভাবে যোগদান করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের ঘোষণা অনুযায়ী ভারত এখন ৫০ % পার্সেন্ট গরিবি কমিয়ে ফেলেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। এরপর ‘সেমি কন্ডাক্টর মিশন’ নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন এর আগে সেমিকন্ডাক্টর নিয়ে সেভাবে কেউ ভাবেনি বা করার চেষ্টা করেনি। কারণ তাদের মনে হয়েছিল সেমিকন্ডাক্টর তো সকল দেশ করছে তাহলে ভারত কি উপকার পাবে।

কিছু কিছু ক্ষেত্রে সেমিকন্ডাক্টর গড়ে ওঠেনি তার কারণ লাল পতাকা দেখিয়ে ভাগিয়ে দেওয়া হয়েছে সেই সেমিকন্ডাক্টার ও শিল্পপতিদের। বকলমে এ রাজ্যের বামেদের বিরুদ্ধেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তিনি এও বলেন আমরা হাল ছাড়িনি। সেই সময় কিছু অফিসার নিয়ে আমরা এই সেমিকন্ডাক্টরের কাজ শুরু করি। যার ফলস্বরূপ আজকে ভারত মোবাইলের চিপ তৈরি করছে। তিনি দাবি করেন, ‘চিপ থেকে শিব’ সবই তৈরি হবে এই ভারতে। এরপর স্পেস সেক্টর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে মহাকাশে গুটি কয়েক দেশের এন্ট্রি ছিল কেবলমাত্র স্পেস সেক্টরের ক্ষেত্রে। ভারতের ইসরো কে কোনভাবেই ঢুকতে দেওয়া হতো না। আমরা ক্ষমতায় আসার পর স্পেস সেক্টরের নবজাগরণের জন্য উন্মুক্ত করেছি। নবাগত তরুন যুবাদের আমন্ত্রণ জানানো হয়েছে। যার দরুন আজকে এই খড়্গপুর আইআই টি স্পেস বানাচ্ছে, বানাচ্ছে রকেট উড়োজাহাজ। যার মধ্যে প্রাক্তনীদের অবদান সবচেয়ে বেশি।’ তিনি পড়ুয়াদের এবং নতুন যুবাদের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে বলেন ‘নেশন ফার্স্ট’ হবে আপনাদের প্রথম পছন্দ। যার যেমন ট্যালেন্ট সে ঠিক সেইভাবে আবেদন করুন। আপনারা ঠিক করুন দেশের উন্নতিতে আপনারা কোন কাজে যুক্ত হবেন! আমি আশা করব আইআইটির ১০০ বছরে বিকশিত ভারত বানাতে এবং বিকশিত ভারত গড়ে তোলার প্রোগ্রামে বিশেষ ভূমিকা গ্রহণ করবে। তিনি শেষে বিবেকানন্দের মন্ত্রের দীক্ষিত করে বলেন,” উঠো জাগো আর ততক্ষণ অব্দি থামবে না যতক্ষণ না তোমার স্বপ্ন পূরণ হয় “এই বলে প্রধানমন্ত্রী মঞ্চ ছাড়েন।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে আইআইটির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্যপাল আরএন রবি, আই আই টি ডিরেক্টর সুমন চক্রবর্তী অধ্যাপক টিবি নরেন্দম।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *