Kartick Puja 2026 : বয়সের ভারে আর পেরে উঠছেন না কিন্তু তারপরও 40 বছরে পড়লো সিনহা পরিবারের কার্তিক পূজা

Share

মেদিনীপুর 18 ই নভেম্বর :

আর পারা যাবে না,আর পেরে উঠছি না বলেও ৪০ বছরে কার্তিক পুজো সিনহা পরিবারের। তবে দেবতা হিসাবে দীর্ঘ বছর দাদা হিসাবে পুজো করা হয় কার্তিকের। ভোগের নৈবদ্য হিসাবে থাকে চকলেট, কেক ও খেলনা।

মূলত মেদিনীপুরে সিনহা বাড়ির এবারে ৪০ বছরের কার্তিক পূজা। প্রতি বছরের মতো এবছরও মেদিনীপুর শহরের বিধান নগরের সিনহা বাড়ির কার্তিক পূজা হলো বেশ জমকালো ভাবে।শহরের বিধান নগর জে টুয়েন্টি সেভেনের “বৃষ্ণি” বাড়িটি এবারও সেজে উঠেছিল কার্তিক পূজা উপলক্ষ‍্যে।এবার ছিল এই পূজার পায়ে পায়ে ৪০ তম বর্ষ। পরিবার সূত্রে জানা যায় এই বাড়িতে পূজার সূচনা হয় বাড়ির বড় মেয়ে ত্রিনেত্রীর জন্মের তিন বছর আগে ১৯৮৭ সালে। বাড়ির কর্তা-গিন্নি দুর্গা প্রসাদ সিনহা ও মৈত্রেয়ী সিনহার দাম্পত্য জীবনের চতুর্থ বছরে কার্তিক পূজার আগের রাতে আত্মীয়, বন্ধু-বান্ধবদের কেউ তাঁদের বাড়ির সামনে কার্তিক রেখে যান। সাধারণ গৃহস্থ বাড়িতে ফেলে যাওয়া কার্তিক পূজা সাধারণত পরপর তিন বছর করার পর শেষ যায়।

কিন্তু সিনহা বাড়িতে সেই চালু হওয়া পূজা চলছে এখনো নিষ্ঠা সহকারে। গৃহে সন্তান জন্মানোর কামনায় এই বাড়িতে শুধু হওয়া কার্তিক পূজার “কার্তিক ঠাকুর”কে বাড়ির দুই বোন ত্রিনেত্রী ও সিবেলী ‘বড় দাদা’ বলে মানেন। এই বাড়ির কার্তিক পুজো পর ফেলা হয় না বাইরে।এই কার্তিক ঠাকুরের বিসর্জন হয় নিয়ম মেনে।প্রতিবারেই পূজায় ভীড় জমান আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীরা। তবে কালের গর্ভে আস্তে আস্তে দুই মেয়ে বড় হয়ে ওঠে এবং কাজের সূত্রের দুজনেই জেলার বাইরে চলে যায়। তবে এ বিশেষ দিনটিতে ছুটে আসেন দুজনে।বড় মেয়ে ত্রিনেত্রী ইতিমধ্যে কন্যা সন্তানের মা।মেয়ে বড় হয়ে উঠছে। তবে এবারও পুজোর কোনো ক্ষেত্রে খামতি রাখেননি তারা।একদিকে যেমন সন্দেশ বিভিন্ন ফল মূল নৈবিদ্য সহকারে পুজোর আয়োজন করেছেন। সেই সঙ্গে থাকে দাদার পছন্দের বিশেষ কেক,রকমারি চকলেট, খেলার ব্যাটবল,খেলার সরঞ্জাম দিয়েছেন ভেট হিসাবে।পুজো হল জাঁকজমক সেই সঙ্গে প্রদীপ জ্বেলে,পটকা ফাটিয়ে আতশবাজির রোশনাই মেতে ওঠলো পরিবারের লোকজন।

দুর্গা প্রসাদ সিনহা বলেন,” ১৯৮৭ সালে ঠিক তখন দরজা খুলেছি আর কার্তিক ঠাকুর দিয়ে গেছে বন্ধুরা। তখন আমাদের অত ভাবনা-চিন্তা ছিল না ঠিক কার্তিক ঠাকুর কেমন হয়। সেই কার্তিক ঠাকুরকে ছেলে হিসেবে পুজো করে এসেছি আজ প্রায় ৪০ বছর হয়ে গেল। এখন আর সেভাবে পেরে উঠতে পারছি না তবে আমার মেয়েরাই এখন সব কাজ করে।”

অন্যদিকে বড় মেয়ে ত্রিনেত্রী সিনহা বলেন,”এক সময় পুজো খুব ধুমধাম করে করে এসেছি এ বছরও করেছি তাই ৪০ বছরে পড়েছে কিন্তু কিভাবে আগামী দিনে করব সেটাই আমরা ভাবছি। কারণ আমরা চাকরি সূত্রে বাইরে। বাবা মা এখানে থাকে তাদের বয়স হয়েছে। কাজের লোকের বড্ড অভাব। আর তাই এত কাজ কবে যে পেরে উঠবো তাই ভাবতে ভাবতেই আমরা পুজোটাই ঠিক মতন করে উঠতে পারছি না। এই বছরও কোনো খামতি রাখিনি আমার দাদার।”

তবে জামাই বন্ধন মজুমদার বলেন,”আমার শ্বশুর বাড়ির লোকেরা ব্যাপক পরিশ্রম করে এই কার্তিক পুজোর জন্য। শুধু আজ নয়, দীর্ঘ ৪০ বছর ধরে করে আসছে আমারও বেশ ভালো লাগে পূজা অংশ নিতে পেরে।”

বাড়ির কুল পুরোহিত রামাশিস মুখোপাধ্যায় বলেন,”একসময় বাবার বন্ধু ছিলেন এই বাড়ির কর্তা। এরপর তখন থেকে পুজোর আমার সূত্রপাত। এই ধরনের জাগ্রত কার্তিক কোথাও আমরা আমি দেখিনি। আমার ভালো লাগে পূজা করতে।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *