স্ত্রী র মুন্ডু কেটে হাতে নিয়ে পুলিশের জন্য অপেক্ষা!হাড়হিম ছবি দেখে কাঁপলো পটাশপুর

Share

নিজস্ব প্রতিনিধি,পটাশপুর:

একদিকে সবাই যখন স্বরস্বতী ও ভ্যালেন্টাইনস ডে নিয়ে মেতে ছিল ঠিক অন্যদিকে তখন মর্মান্তিক দৃশ্য দেখতে পাওয়া গেল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার চিশতিপুর গ্রামে।এই গ্রামের এক যুবক গৌতম গুছাইত (৪৫) তার স্ত্রীর গলা কেটে মুন্ডু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে পুলিশের জন্য অপেক্ষা করছে।যা দেখে গ্রামবাসীরা কেঁপে উঠল।স্থানীয় সূত্রে জানা যায়,গৌতম ও তার স্ত্রীর সঙ্গে প্রায় ঝগড়া লেগেই থাকত।গৌতমের সন্দেহ ছিল স্ত্রী র পরকীয়ার।

এইদিন ঘটনা চক্রে বাড়িতে ফিরে আসে গৌতম।সেই সময় বাড়িতে স্ত্রী কাজ করছিল।হঠাৎ ই পেছন থেকে একটি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় কোপাতে থাকে।তারপর গৌতমের স্ত্রী লুটিয়ে মাটিতে পড়ে যায়।তার উপর চড়ে মুন্ডু নিয়ে বাইরে বেরিয়ে পড়ে।স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে পুলিশের জন্য অপেক্ষা করছে রাস্তার উপর।তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে বলে,”রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের এই মাটিকে লন্ডন বানানোর প্রয়াস করেছেন,আমি ভারতের মাটিকে প্রণাম করি।কিন্তু এই সরকারের পুলিশ এতক্ষন খুন হওয়ার পরও এখানে এসে পৌঁছালো না”।সে আবার কি করে লন্ডন বানাবেন।বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে গৌতম গুছাইত কে গ্রেফতার করে।এরই সঙ্গে গৌতমের স্ত্রীর মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে আরো জানা যাচ্ছে গৌতম গুছাই পেশায় তিনি আইসক্রিম বিক্রতা।আবার কোন সময় সবজি ও বিক্রি করতেন।এই নিয়ে স্বামী-স্ত্রী সংসার পেতে ছিলেন।তবে গৌতম মানসিক ভারসাম্যহীন ছিল বলে সূত্র অনুযায়ী খবর।


Share