Smart Meter : স্মার্ট মিটার সম্পূর্ণ বাতিলের দাবিতে রাজ্যজুড়ে মানববন্ধন ABECA এর! বেলদাতে মিছিল, অবরোধ ও প্রতিলিপিতে অগ্নিসংযোগ

Share

বেলদা 23 সে জুলাই :

স্মার্ট মিটার বসানোর প্রকল্প সম্পূর্ণ বাতিল ঘোষণার দাবিতে উত্তাল হল বাংলা। প্রতিরোধের লড়াই আরও তীব্রতর করার আহবানে সকল গ্রাহকদের বেঁধে বেঁধে থাকার মানববন্ধনের কর্মসূচি।

সারা রাজ্যের সাথে পশ্চিম মেদিনীপুরের দক্ষিণ জনে বেলদা নারায়ণগড় কেশিয়াড়ি ঠাকুরদা মোহনপুর মূল শহর ও বাজারে এবং একাধিক জায়গায় মানববন্ধনের কর্মসূচি পালিত হয়। বেলদাতে কালী মন্দির থেকে শতাধিক বিদ্যুৎ গ্রাহকদের মিছিল শহর পরিক্রমা করে বেলদা ট্রাফিক বাস স্ট্যান্ডে হয় মানববন্ধন, প্রতিকী পথ অবরোধ এবং স্মার্ট মিটারের প্রতিলিপিতে অগ্নিসংযোগ হয়।রাজ্যের ঘোষিত ৩০ মিনিটের এই মানববন্ধনে সামিল হন বহু পথ চলতি মানুষও। প্রতিলিপিতে অগ্নিসংযোগ করে বক্তব্য রাখেন ABECA রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিদ্যাভূষণ দে রাজ্য কমিটির সদস্য দীপক পাত্র প্রমূখ। সেখান থেকে মিছিল সহযোগে এসএম দপ্তরে এক প্রস্থ বিক্ষোভ দেখানো হয়।’আমি স্মার্ট মিটার বসাবো না’এই আপত্তি পত্র তারা তারা তুলে দেন। বেলদা সিসির বিভিন্ন অঞ্চল প্রায় ৬০০ জনের আপত্তি পত্র এসএম এর হাতে তুলে দেন নেতৃবৃন্দ।

ধাপে ধাপে সকল স্তরের গ্রাহকদের এই আপত্তি পত্র জমা দেওয়া হবে বলে জানান নেতৃবৃন্দ।
সংগঠন সূত্র অনুযায়ী একইভাবে নারায়ণগড়েও মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং এসএম দপ্তরে প্রায় ১০০০ আপত্তি পত্র জমা দেওয়া হয়। নেতৃত্ব দেন গোরাচাঁদ মান্না, স্বদেশ পড়িয়া, অনন্ত মাজি প্রমুখ।
খাকুড়দাতে ABECA রাজ্য কমিটির সদস্য দিলীপ দাস এর নেতৃত্বে হয় মানববন্ধন সেই সঙ্গে প্রায় সাত শতাধিক আবেদন পত্র এস এম এর নিকট জমা দেওয়া হয়। বৃষ্টির মধ্যে খাকুড়দা শহরে একটি মিছিল পরিক্রমা করে। কেশিয়াড়িতে ABECA নেতৃত্ব স্নেহাশীষ আইচ এর নেতৃত্বে এসএম এর নিকট আপত্তি পত্র জমা দেওয়া এবং মানববন্ধনের কর্মসূচি হয়। পাশাপাশি মোহনপুরের গোমুন্ডা এবং গোড়াইতে হয় মানব বন্ধনের কর্মসূচি। কর্মসূচি গুলিতে নেতৃত্ব দেন ABECA জেলা সভাপতি পূর্ণচন্দ্র পাত্র, ABECA ব্লক সভাপতি হিমাংশু দাস, পংকজ ভঞ্জ প্রমূখ।

নেতৃবৃন্দ এর দাবি, তাদের আন্দোলনের চাপেই মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করতে বাধ্য হয়েছেন ডোমেস্টিকে স্মার্ট মিটার বাধ্যতামূলক লাগাবেন না। গত দুমাস ধরে রাজ্যজুড়ে শয়ে শয়ে প্রতিরোধ কমিটি গড়ে তুলে প্রতিরোধ আন্দোলন এসএম দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন, আপত্তি পত্র জমা দেওয়া এই প্রতিরোধের সামনে রাজ্য সরকারকে জোরপূর্বক স্মার্ট মিটার বসানো থেকে পিছু হঠানো গেছে। এটি গ্রাহক আন্দোলনের জয়। এই জয় থেকে শিক্ষা নিয়ে প্রতিরোধ আন্দোলন আরো তীব্রতর করার ডাক-দান নেতৃবৃন্দ।’

যাতে কর্পোরেটদের স্মার্টলি টাকা লুটের দানবীয় যন্ত্র স্মার্ট মিটার বসানো কেন্দ্রীয় RDSS প্রকল্প সম্পূর্ণ বাতিল ঘোষণা করতে বাধ্য হয় সরকার। যতদিন এই ঘোষণা না দেবে আন্দোলন আরও তীব্রতর করার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *