Midnapore : মেদিনীপুরে ‘প্রি-কাউন্সেলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার 2026, পড়াশোনা পরামর্শ ও ক্যারিয়ার পরিকল্পনার বিষয়ে আলোচনা

Share

মেদিনীপুর 25 সে জুন :

বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠিত হলো ‘অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউশনস ওয়েস্ট বেঙ্গল ‘প্রি-কাউন্সেলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার ২০২৬ । এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক ও অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক সুকান্ত সাহা,টেকনো ইন্ডিয়া গ্লোবাল পাবলিক স্কুল, মেদিনীপুরের অধ্যক্ষ অনির্বাণ রায়,গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধিকর্তা অভিজিৎ সেনগুপ্ত এবং APAI-এর সিওও ড. দেবাশ্রী ভট্টাচার্য সহ অন্যান্যরা।

এ দিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়।এই মেলার উদ্দেশ্য ছিল শিক্ষার্থী, অভিভাবক এবং শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের একটি সাধারণ মঞ্চে একত্রিত করা যাতে তারা পড়াশোনা সংক্রান্ত পরামর্শ ও ক্যারিয়ার পরিকল্পনার বিষয়ে আলোচনা করতে পারেন। অতিরিক্ত জেলাশাসক সুকান্ত সাহা বলেন, “পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার্থীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি এবং উচ্চশিক্ষার পথ সুগম করার মাধ্যমে রাজ্যে শিক্ষার অগ্রগতি ত্বরান্বিত করছে। APAI-WB-এর মতো শিক্ষা মেলাগুলি তরুণদের পড়াশোনা ও ক্যারিয়ারের বিষয়ে সঠিক ও সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” অন্যদিকে APAI-এর সিওও ড. দেবাশ্রী ভট্টাচার্য বলেন “বর্তমান দ্রুত পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থায়, শিক্ষার্থীরা যাতে তাদের ভবিষ্যৎ নিয়ে সঠিক ও সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারে, সেজন্য উপযুক্ত নির্দেশনার সুযোগ পাওয়া অত্যন্ত জরুরি।

‘APAI-WB প্রি-কাউন্সেলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার’-এর মাধ্যমে আমরা এমন একটি মঞ্চ গড়ে তুলতে চাই যেখানে শিক্ষার্থী ও অভিভাবকরা নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, পড়াশোনার বিভিন্ন সুযোগ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন এবং পেশাগত জীবনের নানা পথ সম্পর্কে জানতে পারবেন। আমাদের লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের তরুণ-তরুণীদের এমন জ্ঞান ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ করা, যা তাদের স্বপ্ন পূরণে এবং সফল কর্মজীবন গড়ে তুলতে সহায়তা করবে।” মেদিনীপুর ও সংলগ্ন এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই মেলাটি অনুষ্ঠিত হয়।

এই বিপুল অংশগ্রহণ উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য এবং সুপরিকল্পিত পেশাগত নির্দেশনার ক্রমবর্ধমান চাহিদাকেই প্রতিফলিত করে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in