
মেদিনীপুর 16 ই আগস্ট :
এবার মার্কেটে নামলো ইমপালস টেকনোলজি। মূলত ক্লিন এনার্জি,স্মার্ট সলিউশন, সাসটেনবেল ফিউচার এবং ট্রাস্টেড পার্টনারের বার্তা দিয়ে এক অনুষ্ঠানের আয়োজন মেদিনীপুর শহরের একটি লজে।

মূলত প্রধানমন্ত্রীর সাধারণ ইলেকট্রিসিটি থেকে বেশি জোর দিচ্ছে না সূর্য ঘরের উপর। সেই সঙ্গে বিপুল অর্থ ভর্তুকি ও ছাড়ের ব্যবস্থাও করেছেন। তাই এবার সেই সূর্য ঘরের উপর জোর দিতে মার্কেটে নেমে ইমপালস টেকনোলজি। এইদিন জেলার বিশিষ্ট ব্যবসায়ী এবং গণ্যমান্য মানুষদের নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। এখানে এই টেকনোলজির বিভিন্ন দিকগুলি তুলে ধরেন বিশিষ্ট অতিথি এবং ব্যবসায়ীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সংকর গুছাইত,ডিস্ট্রিক চেম্বার অফ কমার্সের জেনারেল সেক্রেটারি চন্দন বোস, মেদিনীপুর হোটেল এন্ড রেস্টুরেন্টের ওনার্স অ্যাসোসিয়েশন সেক্রেটারি শুভাশিস দাস বর্মন, সম্বিৎ দত্ত,অনুপম নায়েক, স্টেট ব্যাংক এর ম্যানেজার গৌরব পান্ডে, রিনিউয়াল এনার্জি এক্সপার্ট শুভেন্দু দত্ত, ইলেকট্রিক্যাল এবং সোলার এনার্জি এক্সপার্ট সুজয় ঘোষ, কৌশিক রায় সহ অন্যান্যরা।

মূলত এই দিন বক্তারা এবং উদ্যোক্তারা এই সোলার সিস্টেমের উপর বেশি গুরুত্ব আরোপ করেন। সেই সঙ্গে সকল মানুষকে আবেদন করেন তারা যেন অতি শীঘ্রই বাড়িতে সোলার সিস্টেম লাগিয়ে তার সুবিধা উপভোগ করেন।