Blood Camp : সনাতনী সংঘের প্রথম রক্তদান শিবির, বিধায়কের হাত ধরে উদ্বোধনী শিবিরে রক্ত দিলেন 44 জন রক্তদাতা

Share

মেদিনীপুর 27 সে জুন :

সনাতনী সংঘের প্রথম বর্ষের রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে রক্ত দান করলেন প্রায় ৪৪ জন। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে সে সঙ্গে হাসপাতালে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যোগান দিতেই এই শিবিরের আয়োজন উদ্যোক্তাদের। এদিন এই রক্তদান শিবিরে ছোট বড় দোকানদার, ব্যবসায়ী এবং স্থানীয় মানুষ ছুটে আসেন এই মহত্দানে অংশ নিতে। উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক শংকর কুমার গুছাইত।

মেদিনীপুরের এক অন্যতম ব্যস্তবহুল এলাকা হল পঞ্চুর চক,আয়োজন করল পঞ্চুরচকের বেশ কিছু উদ্যমী যুবক সনাতনী সংঘের নামে। এদিন মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইতের হাত ধরে এই শিবিরের উদ্বোধন হয়। একে একে পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ৪৪ জন রক্তদাতা এই শিবিরে রক্ত দান করেন। এই রক্তদান শিবির উদ্বোধন করতে এসে বিধায়ক রক্তদাতাদের ফুল দিয়ে উৎসাহিত করেন এবং এই শিবিরের ভুয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে এই মহৎ দানে এগিয়ে আসার জন্য সকল শহরবাসীকেও তিনি অনুরোধ করেন। এরই সঙ্গে বাকি অতিথিরা এই শিবিরের ভুয়সী প্রশংসা করেন। এই অনুষ্ঠানের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন বরুণ আগরওয়াল, রতন সিকদার, গৌতম বিশ্বাস, সুনীল দাস, শিবরাজ ভকত, সিদ্ধার্থ নায়েক,বিল্টু গোপ, অভিলাশ সিং রাজপুত, অপূর্ব মন্ডল, সঞ্জয় সিংহ, অভিষেক মুখার্জি, বিবেক গোপ, জিতেন গোপ, রবি গোপ,চন্দন সিংহ,

পিনাকী পাল, বিকাশ নন্দী, কৃষ্ণা দাস,স্বপন, শ্রীমন্ত সহ পঞ্চুর চক এলাকার সমস্ত ছোট বড় ব্যবসায়ী এবং তার কর্মচারীবৃন্দ। এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, বিজেপি নেতা অরূপ দাস, বিজেপি স্বাস্থ্য সেলের পবিত্র সাহু,বিশিষ্ট সমাজসেবী শান্তনু চক্রবর্তী, সুদীপ খাড়া, সুমন চ্যাটার্জী সহ অন্যান্যরা।

উদ্যোক্তা বরুন আগরওয়াল বলেন,” আমাদের বার্তা-য় হল সনাতনীদের এক জোট করা এবং রক্তদানের মত একটি মহৎ দানে সবাইকে এগিয়ে আনা। সেইসঙ্গে সনাতনী কর্ম পদ্ধতি এবং ভাবনা চিন্তা দিকে দিকে ছড়িয়ে দেওয়া। প্রথম বছর আমাদের এই শিবিরের আয়োজন আর তাতেই বহু মানুষ এগিয়ে এসেছেন স্বেচ্ছায় রক্তদান করতে। এখানকার ছোট বড় দোকানদার এবং সকল মানুষ এগিয়ে আসার জন্যই এই মহৎ কাজ সম্পন্ন হয়েছে।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in