Vidyasagar University : বকেয়া স্নাতক ও স্নাতকোত্তর পদকপ্রাপ্ত কৃতীদের গোল্ড সিলভার মেডেল প্রদান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের

Share

মেদিনীপুর 15 ই জুলাই :

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৫ জুলাই, ২০২৬ তারিখে দুপুর ১২.০০টায় বিবেকানন্দ সভাগৃহে ২০২৩, ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (UG) ও স্নাতকোত্তর (PG) স্তরের বিশ্ববিদ্যালয় পদকপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিশ্ববিদ্যালয় পদক প্রদান অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর-এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। তিনি তাঁর বক্তব্যে পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অসামান্য শিক্ষাগত সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের অধ্যবসায়, নিষ্ঠা ও উৎকর্ষ সাধনার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিটিই-এর (NCTE) ইআরসি (ERC)-এর চেয়ারপার্সন ড. দিব্যজ্যোতি মহান্ত। এছাড়াও উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অরিন্দম গুপ্ত, বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পরেশচন্দ্র জানা এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধিভুক্ত মহাবিদ্যালয় গুলির অধ্যক্ষ বৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, আধিকারিক, অশিক্ষক, কর্মচারী গবেষক, শিক্ষার্থী এবং পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে (যাঁরা নিবন্ধন করেছিলেন) মোট ২৬০টি বিশ্ববিদ্যালয় পদক প্রদান করা হয়। পদক প্রাপকরা হলেন, স্নাতকোত্তর (PG) বিভাগে
• ২০২৩ – ৫৪ জন
• ২০২৪ – ৫৫ জন
• ২০২৫ – ৫৫ জন
স্নাতক (UG) বিভাগে
• ২০২৩ – ৩১ জন
• ২০২৪ – ৩০ জন
• ২০২৫ – ৩৫ জন
এই পদক প্রদান অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাগত কৃতিত্বকে যথাযোগ্য মর্যাদা প্রদান করার পাশাপাশি উচ্চশিক্ষায় উৎকর্ষ সাধনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে আরও একবার সুদৃঢ়ভাবে তুলে ধরে।

এই অনুষ্ঠানের শেষে নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উপাচার্য, দুই অনুষদের কার্যনির্বাহী অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধিভুক্ত মহাবিদ্যালয় গুলির অধ্যক্ষ বৃন্দ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, আধিকারিক বৃন্দ, অশিক্ষক কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী, সংবাদমাধ্যমের প্রতিনিধি বৃন্দ এবং অনুষ্ঠানের সফল আয়োজনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in