Khargapur Campaign : দিলীপ ঘোষের সমর্থনে রোড শো করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব! কয়েক কিলোমিটার রোড শো তে অংশ নিল হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক

Share

খড়গপুর 19 সে এপ্রিল :

নির্বাচনের শেষ দিক আর সেই প্রচারের শেষ দিকে জমে উঠেছে জনসংযোগ এবং নির্বাচনী প্রচার। একদিকে যেমন তৃণমূলের হয়ে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে স্টার ক্যাম্পেনেররা অন্যদিকে বিজেপির হয়েও স্টার ক্যাম্পিং জন্য আসছে ত্রিপুরা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরা।

সেই সঙ্গে নরেন্দ্র মোদী এবং দিল্লির মুখ্যমন্ত্রী পর্যন্ত আসছেন বিভিন্ন প্রার্থীর হয়ে। খড়গোপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হয়ে এবার রোড শোতে অংশ নিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। এদিন তিনি হেলিকপ্টারে করে আসেন এবং খড়গপুরের কয়েক কিলোমিটার রোড শো করেন প্রার্থী দিলীপ ঘোষ কে নিয়ে। খড়্গপুরে গোটা রাস্তায় ছিল বিজেপি কর্মী সমর্থকদের ঢল। তারা মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বিজেপি প্রার্থীকে জিতিয়ে বাংলায় বিজেপি সরকার গড়ার আহ্বান জানান।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in