
মেদিনীপুর 17 ই নভেম্বর :
ঐতিহ্য সম্বলিত মেদিনীপুর জেলার পুরনো জগদ্ধাত্রী পুজাের মধ্যে অন্যতম হলেও ঘোষ পরিবারের জগদ্ধাত্রী পুজো।কুমারী পুজো থেকে শুরু করে বিভিন্ন সবজি বলি, ছাগল বলি-সহ পুজোর রীতিনীতি এখনও মেনে চলা হয়। যদিও বিসর্জনের পর কাঠামো তুলে এনে রেখে দেওয়া হয় মায়ের মন্দিরে আর পরবর্তী বছরে সেই কাঠামোতেই মাটি লেপে আবার মূর্তি বানানো হয় মায়ের।

ঐতিহ্যশালী বিপ্লবী শহর মেদিনীপুরে কালী পুজো, দুর্গা পূজার মতো বেশ পুরানো জগদ্ধাত্রী পুজো রয়েছে যেগুলো আজও তাদের পুরনো রীতিনীতি অনুযায়ী স্বমহিমায় করে চলছেন। এরকমই এক পুজো হল মেদিনীপুর শহরের মীর বাজারের ঘোষ পরিবারের জগদ্ধাত্রী পুজো।মূলত ঘোষ পরিবারের সদস্য দ্বারিকানাথ ঘোষ জমিদার ছিলেন।আর সেই জমিদারির উদ্দেশ্যেই মেদিনীপুরে আগমন । জমিদারি প্রথা এবং সে প্রথার সুবাদে প্রথম আরামবাগে দুর্গাপুজো শুরু করেন।সেখানেই তিনি এই জগদ্ধাত্রী পুজােরও প্রচলন করেন। এরপর এই পুজো আস্তে আস্তে উঠে আসে মেদিনীপুর শহরের মীরবাজার এলাকায়।পাঁচ-ছয় পুরুষ ধরে এই ঘোষ পরিবারের পুজো চালিয়ে আসছেন বর্তমান সদস্যরা।এই পুজোতে মূল বিশেষত্বই হলো, মাকে দেওয়া হয় কাঁচা মাংস ও ছানার তৈরি বিশেষ মণ্ড। মা সন্তুষ্ট হওয়ার পর সেই ভোগ অতিথিদের দেওয়া হয়। পরিবার সূত্রে জানা যায় এই পুজো নাই নাই করে ২৫০ থেকে ৩০০ বছরের অধিক।

মূলত জমিদারি প্রথা থেকে এই পুজোর উৎপত্তি। যদিও সেই সময় কবি গান কীর্তন সেই সঙ্গে মনসামঙ্গল সহ শিবায়ন হতো। কিন্তু কালের গর্ভে সেগুলি হারিয়েছে। বর্তমানে সাংস্কৃতিক অনুষ্ঠান করেই পুজো সারছেন বর্তমান শরীকরা। যদিও বর্তমানে রাজ্যজুড়ে তিন চার দিন ধরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন শুরু হয়েছে সেই সঙ্গে শুরু হয়েছে এক ও একাধিক পুজোর। অনেকেই চতুর্থী থেকে জগধাত্রী পূজার উদ্বোধন ঘটিয়ে দিয়েছেন। তবে ঘোষ বাড়ি আজও পরম্পরা মেনে একদিনেরই পুজো করেন। তবে পুজোর রীতিনীতি এবং বিশেষত্ব হলো জগদ্ধাত্রী পুজােয় মায়ের নৈবেদ্যিতে রাখা হয়েছে কাঁচা মাংস ও ছানার তৈরি বিশেষ ধরনের মণ্ডা।আজও ঘোষ পরিবারের মানুষ রীতিনীতি মেনে জগধাত্রী পুজােয় অংশগ্রহণ করেন।বংশানুক্রমিক ধরে শিল্পীরা মায়ের মূর্তি গড়েন এবং পুজো হয় মূলত তান্ত্রিক মতে। তবে বর্তমান শরীকরা আগের ট্রেডিশন মেনে এখনও ভাগে ভাগে দায়িত্ব নিয়ে পুজো করেন এবং পূজোর অন্যতম আকর্ষণই থাকে নিজেদের দায়িত্বে ভাগের বলি প্রথা।

এবং সেই বলির ঠাকুরের প্রসাদ খেতে ভিড় জমান জেলা শহরের অসংখ্য মানুষ। তবে এখনো পরিবারের সদস্যরা দুর্গাপুজোর বিসর্জনের মাটি নিয়ে এসে জগদ্ধাত্রীর মূর্তি তৈরি করে।গত বছরের রেখে দেওয়া কাঠামোর উপর মাটির প্রলেপ দেওয়া হয়।এরপর চলে মাটির কাজ এবং রঙ।রঙের পর করা হয় দেবীর অলংকরণ।এই পুজোর ধূপ কেনা হয় না বাজার থেকে । প্রায় মাসখানেক ধরে পরিবারের সদস্যরা বাড়িতেই তৈরি করেন এই বিশেষ ধূপ। তবে এদিন অষ্টমীতে মায়ের অলঙ্করণের কাজ চলছে জোর কদমে। পরিবারের শরীকরা সকলেই তাদের অলংকার বের করে দিয়েছেন মাকে সাজাতে।

এই বিষয়ে পরিবারের সদস্য প্রদোষ কান্তি ঘোষ বলেন,” চারিদিকে পূজো চার পাঁচ দিন ধরে হলেও আমাদের পুজো একদিনেই হয়। অষ্টমী নবমী এবং দশমী। কারণ এটা পুরনো স্বাধীনতার আগেকার পুজো সেইসঙ্গে প্রায় এ পুজো প্রাচীনকালে। যদিও আগে আমাদের শিবায়ন মনসামঙ্গল চন্ডীমঙ্গল হতো তবে এখন তা বন্ধ হয়ে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অর্কেস্টারে পরিণত হয়েছে। তবে রীতিনীতি মেনে এখনো আমাদের পুজো বিসর্জন যায় দশমীর দিনে, সেটা বৃহস্পতিবার পড়লেও আমাদের বিসর্জন যাবে।

অন্যদিকে পরিবারের সদস্যা শ্যামলী ঘোষ বলেন,”স্বাধীনতার আগেই চালু হওয়া এই পুজো আজও সব স্বমহিমায় চলছে। আমাদের পূর্বপুরুষেরা তাদের জমিদারি আমলের এ পূজা শুরু করেছিলেন। এই পুজোয় সমস্ত শরীকরা একসাথে হাজির হন।তারা এক হাতেই ঠাকুরকে সাজানো, ঠাকুরের জন্য মন্ড তৈরি করা, ধূপ তৈরি করা সবই করেন এবং একসঙ্গে বিসর্জন দিতে যান। আমাদের পুজো হয় একদিনে।

অমিতা ঘোষ বলেন,” পাঁজি পুঁথি মেনে আমরা পায়ে হেঁটে যাই ঘর ডোবাতে। এরপর আমরা সবাই একসাথে মায়ের আরাধনায় মেতে উঠি। একদিনেই মায়ের পূজো হয় সেই সঙ্গে তন্ত্র মতে মায়ের পূজোতে বলির প্রথা আজও রয়েছে। এরপর বিসর্জন দেওয়া হয় দশমীতে বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে।”