Suvendu Adhikari : ‘আগে আমাকে পুজো উদ্বোধনে কেউ ডাকত না, ডাকতো মেদিনীপুর! তাই মেদিনীপুরি বলতো আমাদের” অতীতকে ভুললে চলবে না’ অতীত মনে করালেন মুখ্যমন্ত্রী

Share

মেদিনীপুর 17 ই নভেম্বর :

পূজো উদ্বোধন করতে এসে অতীত নিয়ে কিছুটা ক্ষোভ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। বললেন অসময়ে মেদিনীপুরের মোট চারটি পুজোর ডাক পেতাম আমি এবং তাই উদ্বোধন করতে আসতাম তাই সব জায়গায় আমাকে মেদিনীপুরি বলে ডাকতো। তাই ঠিক করেছি এখন তো আমাকে সবাই ডাকে কিন্তু আমি অতীত ভুলিনি আর তাই দৌড়ে এসেছে পুজো উদ্বোধনে। সেই সঙ্গে তিনি দিমাগী, জেহাদি, মাওবাদী এবং টুকরে টুকরে গ্যাং এর পরাহুত করার আহ্বান জানান।

এদিন জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে এসে কিছুটা অতীত নিয়ে ক্ষোভ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় এক ধরনের পরিস্থিতি ছিল তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন,”২০২১ সালে এক ধরনের জেহাদি তারা শুধুমাত্র রাজনৈতিক পতাকা পোড়াইনি বরং সূর্যের সৌর্যের ধজ পুড়িয়ে দিয়েছিল। এই ২০২১ সালে আমি এসেছিলাম এবং জগদ্ধাত্রী পুজো করেছিলাম এবং যেখানেই পতাকা পোড়ানো হয়েছিল সেখানে মশাল জ্বালিয়ে,শঙ্খ বাজিয়ে প্রতিবাদ মিছিল করেছিলাম,একজন সনাতনী হিসেবে। আজ তাই আনন্দ লাগছে, যার আদি নেই অন্ত নেই সেই হল সনাতন। আর সেই সনাতনের আজকে চারিদিকে বিজয় যাত্রা।’এরপর জগধাত্রী পুজো উদ্বোধন প্রসঙ্গে বলতে গিয়ে বলেন,’এর আগে যখন আমি কেবলমাত্র মেদিনীপুরে ডাক পেতাম এই চার জায়গায় তখন উদ্বোধন করতে এলে আমাকে মেদিনীপুরী বলেই সবাই ডাকতো।

এখন আমাকে সবাই ডাকে কিন্তু আমি যেতে পারি না।তাই আমি ঠিক করেছি যারা ২১ সালে আমাকে অসময়ে ডেকেছিল কোথাও যায় না যায় তাদের পুজোয় আমি আসবোই। তাই এই ২০২৬ সালের কোথাও না গিয়ে আমি সেই পুরনো চার জায়গায় পুজোর উদ্বোধনে আমি এসেছি। তবে সেই সঙ্গে তিনি এটাও বলেন পরে আসবো কি আসবো না সেটা পরের কথা। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না।

বিপদের এবং অসময়ের বন্ধুই হলো আসল বন্ধু।’ এরপর জগদ্ধাত্রী মায়ের পুজো আরাধনা করে মায়ের কাছে চাওয়া হিসেবে তিনি বলেন,’ দেশের ও রাজ্যের টুকরে টুকরে গ্যাং,জেহাদি,আরশোলা, ছারপোকা, দিমাগী দেশবিরোধী এবং মাওবাদী তাদের সবাইকে আমরা পরাজিত করে ২০৪৭ এ বিকশিত ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে পারি।’


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *