
খড়্গপুর 28 সে নভেম্বর :
আইআইটি খড়্গপুরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে আয়োজিত দুই সপ্তাহব্যাপী কর্মশালা ‘এমিশন মিনিমাইজেশন অ্যাপ্রোচেস অ্যান্ড পারফরম্যান্স অফ পলিউশন কন্ট্রোল ইকুইপমেন্টস ইন কেমিক্যাল অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ’ (EMA-2026) আজ সমাপ্ত হয়েছে। রশ্মি গ্রুপের সিএসআর উদ্যোগের আর্থিক সহায়তায় আয়োজিত এই কর্মশালাটির সমাপ্তি অনুষ্ঠান আইআইটি খড়গপুর এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এ. এন. রায় সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

গত ১৬ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলা ১২ দিনের এই কর্মশালাটির সমন্বয়ক ছিলেন আইআইটি খড়্গপুরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশিষ্ট অধ্যাপক (এইচএজি) ড. বি. সি. মেইকাপ।কর্মশালায় হাতে-কলমে জ্ঞান অর্জনের জন্য রশ্মি গ্রুপের খড়্গপুর ইউনিট এবং প্যারা দ্বীপ ফসফেটস লিমিটেডের ম্যাঙ্গালোর, গোয়া ও প্যারা দ্বীপ ইউনিটের শিল্প প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও এনআইটি রাউরকেলা, এনআইটি কালিকট, এনআইটি অন্ধ্রপ্রদেশ, এমএমএমইউটি গোরক্ষপুর, আরজিইউকেটি, আইআইটি মাদ্রাজ, এইচআইটি হলদিয়া এবং আইজিআইটি সারাং-এর প্রতিনিধিরাও এতে যোগ দেন।এই কর্মশালায় বায়ু দূষণ, জল দূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়, ডিকার্বনাইজেশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সারফেস রান-অফ ওয়াটার ম্যানেজমেন্ট এবং অ্যারোমড ডিসপারশন মডেলিং-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।দেশের বিভিন্ন প্রান্তের শিল্পক্ষেত্রের প্রতিনিধি, অধ্যাপক, গবেষক এবং স্নাতকোত্তর ও স্নাতক স্তরের শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা থেকে উপকৃত হয়েছেন।

সবশেষে অংশগ্রহণকারীদের মধ্যে শংসাপত্র বিতরণ এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।