IIT AI Course : AI কে আরোও সহজতর করতে এবার আইআইটি খড়্গপুরে মাতৃভাষাতে এআই প্রশিক্ষণের কোর্স!বিস্তারিত জানালেন আইআইটি ডিরেক্টর

Share

খড়্গপুর 27 সে নভেম্বর :

AI পড়াশুনার ক্ষেত্রে গ্রামীণ পড়ুয়ারা যাতে সহজে বুঝতে পারে তাই এবার মাতৃভাষাতেই এআই কোর্স চালুর ভাবনা-চিন্তা খড়্গপুর আইআইটির। এদিন মেদিনীপুরের এক অনুষ্ঠানে এসে মাতৃভাষায় পড়াশুনায় এআইয়ের ক্ষেত্রে যাবতীয় তথ্য দিলেন ডিরেক্টর সুমন চক্রবর্তী। এক্ষেত্রে গ্রামীণ এলাকার পিছিয়ে পড়া পড়ুয়ারা সহজেই AI পারদর্শী হয়ে উঠবে বলে তিনি জানান।

আইআইটি তে পাঠক্রম নিয়ে এবার মাতৃভাষাতে এই আই কোর্স চালু করতে চলেছে খড়্গপুর আইআইটি। দেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের উদ্যোগে সাড়া ফেলেছে গোটা বিশ্বজুড়ে। মূলত এখন অ্যান্ড্রয়েড মোবাইল ও ডিজিটাল যুগ।আর এই ডিজিটালের সঙ্গে সঙ্গে ব্যবহার করা হচ্ছে এআইকে। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে যেমন এআই ব্যবহার করা হচ্ছে ঠিক তেমনি পড়াশোনার ক্ষেত্রে এআইকে বিশেষ গুরুত্ব দিচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা দেশের এবং জেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটিতে। ইতিমধ্যে এই AI পড়াশোনার ক্ষেত্রে বিশেষ পাঠক্রম চালু করেছে আই আই টি যে ক্ষেত্রে মাতৃভাষাকে প্রধান প্রায়োরিটি দেওয়া হবে। অন্যদিকে গুগল থেকে প্রাপ্ত পাঁচ মিলিয়ন টাকা দিয়ে এই AI এর বিশেষ উন্নতি এবং পড়াশোনার বিশেষ কাজে লাগানো হবে বলে সূত্রের খবর। তবে এবার এই মাতৃভাষাতে অর্থাৎ রাজ্যের এবং জেলার বাংলা ছেলেমেয়েদের কিভাবে এআই পড়ানোর ক্ষেত্রে সুবিধা হবে তা নিয়ে যাবতীয় ব্যাখ্যা করল আইআইটি ডিরেক্টর সুমন চক্রবর্তী। এদিন মেদিনীপুরের এক অনুষ্ঠানে এসে তিনি এর ব্যাখ্যা করেন।

মাতৃভাষায় আইআইটিতে এআই পড়ানোর সুবিধা নিয়ে সুমন চক্রবর্তী বলেন,” ‘ভাষা’ কারিগরি শিক্ষায় একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বা দাঁড়ায় অনেক সময়। বিশেষ করে দশম শ্রেণী বা ক্লাস টেন পর্যন্ত বহু পড়ুয়া তাদের আঞ্চলিক ভাষাতেই পড়াশোনা করে। একাদশ বা দ্বাদশ শ্রেণীতেও সেভাবে সমস্যা হয় না কিন্তু তারপরেই যখন তারা টেকনিক্যাল লাইনে ঢুকে যান তখনই টিচাররা যখন তাদের লেকচার দেন তখনই তাদের বুঝতে বা পড়তে সমস্যা হয়। একটু বিস্তারিতভাবে ডিরেক্টর বলেন, বহু ছেলে মেয়েকে আমি দেখেছি যারা সংকোচ বোধ করেন। সেখানেই ডিভাইডেড তৈরি হয় বড় শহরের নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে যে ছাত্রটি এসছে আরেকজন যে সাধারণ গ্রাম থেকে উঠে এসেছে সেই পড়ুয়া দুজনের মধ্যে। কারণ গ্রামীন থেকে উঠে আসা পড়ুয়া প্রতিভার দিক দিয়ে কোনোভাবে পিছিয়ে নয় কিন্তু মানসিকভাবে পিছিয়ে। বিশেষ করে যারা আইআইটিতে ঢুকতে পেরেছে তারা কোনোভাবে সামলে নেয় কিন্তু যারা ঢুকতে পারে না তাদের কাছে সামলানো কঠিন।

যারা আছে তাদের ক্ষেত্রে যদি বাংলা ভাষাকে সহজ করে দেওয়া হয়,তাদের আমরা বুঝাতে পারি তাহলে এই AI তাদের জন্য খুব সহজ লব্ধ হবে। তাই সেইটাকে সবার উপযোগী করার জন্যই বাংলা মিডিয়াম কেই বিশেষ করে আমি বলতে চাই যে বাংলা মিডিয়ামে আমি পড়াশোনা করেছি তাতে যেমন বুঝতে সুবিধা হয় কিন্তু একেকটা শব্দ এত খটোমটো যে তাকে বুঝতে জীবন বেরিয়ে যায়। সেক্ষেত্রে ওই ভাষাটিকে ইংরেজিতে বললে মনে হয় আমাদের বেশি সুবিধা বা বুঝতে সুবিধা হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন চেয়ার টেবিল যেভাবে আমরা বুঝতে পারি,শিখি বা জানি কেদারা বললে তা হয়তো বুঝতে অসুবিধা কিছুটা হবে। যে টার্মিলজিগুলো বিজ্ঞানভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেসঙ্গে বাংলায় যে ওয়ার্ড গুলো ব্যবহার করে আমরা নিজেদের মধ্যে কমিউনিকেট করি। যদি কোন আইআইটি রিসার্চ স্টুডেন্ট আমার কাছে কোন একটা বিষয় নিয়ে বাংলায় বুঝতে চায় সেক্ষেত্রে আমি তাকে বোঝানোর জন্য বাংলায় কথা ব্যবহার করি সে ক্ষেত্রে বোঝানোর জন্য কিছু কিছু কথা ইংরেজি ওয়ার্ড ইউজ করতে হয় বা ব্যবহার করতে হয় যাকে বলে আমরা বাংড়েজী বলি।

সেই ধরনের পড়ানোটা পড়ানোর জন্যই আমরা চেষ্টা করছি যাতে তারা পারদর্শী হয়ে ওঠে। তবে এই নয় যে তারা শুধু বাংলাতে পড়াশোনা করবে বরং তারা আরও সহজতরভাবে শিখে ইংরেজি টা কেউ রপ্ত করতে পারবে।”

উল্লেখ্য, এক্ষেত্রে গুগলের সিইও তথা প্রাক্তন সুন্দর পিচাইয়ের পাঁচ মিলিয়নের টাকাও খরচা করা হবে বলে ডিরেক্টরের সূত্রে জানা যায়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *