রবিবাসরীয় প্রচারে ঘাটালে দুই অভিনেতা প্রার্থীর টক্কর।একদিকে বিজেপির হিরণ অপরদিকে তৃণমূলের দেব।এইদিন মঞ্চ থেকে বিস্ফোরক হয়ে উঠে দেব।তিনি বলেন আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছুই বুঝিনি,আমাকে ভুল করে আপনারা জিতিয়ে দিয়েছেন।
মেদিনীপুর লোকসভার সঙ্গে ঘাটাল লোকসভার ভোট আগামী ২৫ শে মে।এখন চলছে প্রায় শেষ প্রচারের জোর প্রস্তুতি।তবে তৃণমূল প্রার্থী দেব একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন নিজের দল এবং নিজের কাজ কর্ম নিয়ে।এদিন ঘাটালে প্রচার করতে এসে তিনি এক প্রস্থ স্বীকার করে নিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি কিছুই বুঝিনি,আপনারা ভুল করে জিতিয়ে দিয়েছেন।মূলত রবিবার সকাল থেকে ঘাটালে বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে এমনই বার্তা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী।সকাল থেকে ঘাটালের প্রতাপপুর,হরিসিংপুর,হরিশপুর সহ বিভিন্ন এলাকা প্রচার করে বেড়ান তিনি।এদিন মঞ্চে মাইক হাতে বক্তব্য রাখা শুরু করেন।তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন,”এই নদীর ব্যাপক জলে ঘাটাল প্লাবিত হয়।তখন আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছু বুঝতাম না দিদি আমাকে টিকিট দেয় এবং প্রার্থী করে ২০১৪ সালে। আমি কিছু বুঝে ওঠার আগে আপনারাও আমাকে ভোট দিয়ে জিতিয়ে দিলেন।
এরপর কাজ করতে গিয়ে বুঝলাম ঘাটাল মাস্টার প্ল্যান হলো শুধু ঘাটাল প্ল্যানের সমস্যা নয়, সেই সঙ্গে বহু মানুষের স্বপ্ন,বহু মানুষের জীবন জীবিকা বহু মানুষের মৃত্যুর কারণ।আমাকে ঘাটাল মাস্টার প্ল্যান করতেই হবে।কিন্তু রাজনীতিতে অনেক আলোচনা সমালোচনা রয়েছে।তাই আমি ২০২৪ এ ঠিক করেছিলাম রাজনীতি থেকে সরে দাঁড়াবো।কিন্তু তখনই মমতা বন্দ্যোপাধ্যায় এলেন এবং আমাকে বললেন আমাকে দাঁড়াতে হবে এই ঘাটাল থেকেই।তখন আমি এই ভেবেই দাঁড়ালাম যদি দাঁড়াবো মানুষের জন্য হয়ে একটা ভালো কাজ করে যাব।এইদিন দল পরিবর্তন নিয়ে দেব বলেন অনেকেই ভোটের আগে এবং ভোটের পর একবার এ দলে, একবার ওই দলে পালিয়ে যাচ্ছে টিকিটের জন্য, পাওয়ারের নেশায় আবার কখনো টাকা পয়সার জন্য, কখনো পুলিশ,ই ডি সিবিআই এর জন্য।তবে তিনি এই দিন কনফিডেন্টদের সাথে বলেন ওই ভয়টা আমার এখনো আসেনি।আমি যেই দলে নাম লিখালাম যদি আগামীদিনে কি হবে,না হবে সেই ভয় আমার নেই।
যদিও এই দিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রতিশ্রুতি দিতে গিয়ে দেব বলেন,”যদি ডিসেম্বর থেকে ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ শুরু না হয় তাহলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আমি আর ঘাটালে ঢুকবো না”এই অঙ্গীকার করে গেলাম।
Views:229
Share
Login
Welcome Back 👋 Sign in to access your account and continue where you left off.
Welcome aboard 🚀 Create your account to access everything you need.
Dev Comments:’10 বছরে আমার চ্যাপ্টার ক্লোজ,বুঝছি মানুষকে বোকা আর বানানো যাবে না”! সাংসদ দেব
নিজস্ব প্রতিনিধি,ঘাটাল: