
চন্দ্রকোনা 25 সে মে :
তৃণমূল নেতার নামে ঢুকছে লক্ষ্মীর ভান্ডার! এমনই তথ্য হাতে পেয়ে বিজেপি তুলছে তৃণমূলের দুর্নীতির অভিযোগ। যদিও অভিযোগের পাল্টা সাফাই অভিযুক্তের বিষয়টি তার জানা ছিল না। যদি ওই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান অভিযোগ পেয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

কিভাবে তৃণমূল নেতার নামে লক্ষ্মীর ভান্ডার ঘটনায় শোরগোল। ঘটনার কথা স্বীকার করেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে তৃণমূল নেতা।
এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর (২) গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকার। এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, ঠিকা কর্মী উত্তম কুমার সাউ এর নাম লক্ষীর ভান্ডারে তালিকায়। উত্তম কুমার সাউ একজন তৃণমূল নেতা। মূলত লক্ষীর ভান্ডার যেখানে কেবলমাত্র মহিলাদের দেওয়া হয় সেখানে একজন পুরুষ হয়ে কিভাবে সেই তালিকায় নাম তার আর কিভাবে বা এত বছর ধরে পাচ্ছে সে! এই ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। তবে এই ঘটনায় বিজেপি তরফ থেকে দাবি তোলা হচ্ছে, অবিলম্বে টাকা ফেরত দিক ঐ তৃণমূল নেত। সেই সঙ্গে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হোক তার বিরুদ্ধে। যদিও এই অভিযুক্ত ব্যক্তির দাবি তিনিও বিষয়টি জানতেন না।

কয়েকদিন আগেই তার নজরে এসেছে। তার দাবি উপভোক্তার নামের জায়গায় তার নাম থাকলেও ব্যাংক অ্যাকাউন্টটি তার স্ত্রীর নম্বর দেওয়া রয়েছে। তবে তিনি এই সমস্যার সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েতে লিখিত আবেদন জানাবেন।এ বিষয়ে বিজেপি নেতা তথা এলাকার মন্ডল সভাপতি সবুজ মজুমদার বলেন,” এতদিন আমরা ক্ষমতায় ছিলাম না ওরা ক্ষমতায় থেকে চা পেরেছে তাই করেছে। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর আমরা তালিকা দেখতে গিয়ে দেখেছি যে সরকারি লক্ষীর ভান্ডার টাকা পাচ্ছে একজন তৃণমূল নেতা কন্টাকটার পুরুষ হয়ে। তাই আমরা দাবি করছি যে ওনার ভেতর ব্যবস্থা নেয়া হোক সেই সঙ্গে এত বছর ধরে যে উনি টাকাটা নিয়েছেন সে টাকা যেন ফেরত দেন।”

অন্যদিকে পাল্টা সাফাই গেয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম কুমার সাউ। তিনি বলেন,’ কিভাবে এটা হয়েছে আমি বলতে পারব না। স্ত্রীর লক্ষীর ভান্ডারের জন্য আমি আবেদন করেছিলাম অথচ আমার নাম বসিয়ে দেওয়া হয়েছে তালিকায়। আমি এই নিয়ে অভিযোগও জমা দেবো। উনারা চাইলে আমার নামে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন।”

অন্যদিকে এই ঘটনার কথা স্বীকার করে গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী সিংহ দোলই বলেন,” এই বিষয়টি তাদের জানা ছিল না, বিজেপির কাছে অভিযোগ পেয়েই তারা বিষয়টি খতিয়ে দেখেছে. এটা কোন টেকনিক্যালি সমস্যা বলেও তিনি জানিয়েছেন।”