Election 2026 : 15 ই এপ্রিল পর্যন্ত বিবেচনাধিন ভোটারদের নিয়েই মেদিনীপুরে চালু হলো ভোটের নিয়মবিধি!পুরুষের সংখ্যা কম থাকায় মহিলাদের অগ্রাধিকার

Share

মেদিনীপুর 16 ই মার্চ :

প্রথম দফায় ১৫২ টি কেন্দ্রের ভোটে ভোট হবে পশ্চিম মেদিনীপুরের ১৫ টি বিধানসভার। ভোটের খুঁটিনাটি যাবতীয় তথ্য সাংবাদিক বৈঠক করে তুলে ধরলেন জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ। তিনি বললেন ভোট নিতে যাওয়া পুরুষ পার্সন এর সংখ্যা কম থাকায় মহিলাদের বেশি করে নেওয়া হচ্ছে, রাখা হচ্ছে একাধিক মহিলা বুথ।

গতকাল থেকে শুরু হয়েছে ভোটের আচরণবিধি। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী দুই দফায় ভোট হবে এই পশ্চিমবাংলায়। প্রথম দফা ২৩ এপ্রিল ভোট হবে পশ্চিম মেদিনীপুর সহ মোট ১৫৩ টি কেন্দ্রের। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট হবে কলকাতা সহ প্রায় ১৪২ টি কেন্দ্রের। গতকাল থেকে নির্বাচন বিধি চালু হয়েছে। এইদিন সাংবাদিক বৈঠক করে নির্বাচনের সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরলেন পশ্চিম মেদিনীপুরের জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ। জেলা নির্বাচন কমিশন তথা জেলাশাসকের তথ্য অনুযায়ী পশ্চিম মেদিনীপুর ১৫ টি বিধানসভার ভোট একসাথেই হচ্ছে। যেখানে বিবেচনাধীন ভোটারদের বিবেচনা করেই ১৫ ই মার্চ পর্যন্ত মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লক্ষ ১১,২৩২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৮ লক্ষ ৮৫ হাজার ৮৯৮ জন স্ত্রী ভোটার ১৮ লক্ষ ২৫,৩১৭ জন। তৃতীয় লিঙ্গের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জন।

যদিও প্রশাসন সূত্র অনুযায়ী মনোনয়ন তোলা পর্যন্ত যাদের যাদের নাম অন্তর্ভুক্ত হবে বিচার করে তালিকাভুক্ত হবে তারপর পুরো সংখ্যাটা বলা যাবে। পশ্চিম মেদিনীপুরের ১৫ টি বিধানসভার মোট পোলিং স্টেশনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ টি অক্সুলারি হিসেবে রাখা হয়েছে ৪৪০ টি বুথ। সেক্টর রয়েছে ৩৮০ টি। মহিলা বুথে সংখ্যা ৪৬৯ টি। কমিশন সূত্র অনুযায়ী যেহেতু ভোট নিতে যাওয়া পুরুষদের সংখ্যা কম তাই মহিলাদেরকে এগিয়ে আনার জন্যই মহিলা বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে নেওয়া হচ্ছে মহিলা বাহিনী। এছাড়াও বেশ কিছু বুথ কে সনাক্ত করা হয়েছে যেগুলো জন্য বেশি নিরাপত্তা আটোসাটো করা হচ্ছে। প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার তারিখ ৬ এপ্রিল পর্যন্ত। বাতিলের তারিখ ৯ ই এপ্রিল পর্যন্ত। ভোট হবে ২৩ এপ্রিল এবং গণনা ৪ ই মে ২০২৬।

এদিন জেলাশাসক বিজিন কৃষ্ণ সাংবাদিক বৈঠক করতে গিয়ে বলেন,” গতকাল থেকে শুরু হয়েছে কোড অফ কন্ডাক্ট। তাই ইতিমধ্যেই আমরা রাস্তায় নেমে পড়েছি সরকারি প্রতিষ্ঠান থেকে খুলে ফেলা হচ্ছে রাজনৈতিক দলের পতাকা ফেস্টুন ব্যানার। আগামী ১৮ তারিখের মধ্যেই অবজারভাররা চলে আসবেন জেলায়। তিনি এদিন বলতে গিয়ে বিশেষভাবে উল্লেখ করেন মহিলা বুথের সংখ্যা নিয়ে। তিনি বলেন ভোট নেওয়া পুরুষের সংখ্যা কম তাই মহিলাদের এগিয়ে আনার জন্য প্রতিটি বিধানসভা ভিত্তিক মহিলা বুথ করা হচ্ছে। তাই এবারে মহিলা ভোটার পার্সনদের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে সঠিক ভোটারের সংখ্যা নিয়ে তিনি বলেন মনোনয়ন জমা দেওয়া পর্যন্ত যতগুলো ভোটার বিচার করে তালিকাভুক্ত হবে তাদের তখনই সংখ্যাটা বলা যেতে পারে। তবে কত কেন্দ্র বাহিনী চাওয়া হয়েছে বা আসছে তা নিয়ে বিস্তারিত বলতে পারেননি জেলার জেলাশাসক তথা নির্বাচন আধিকারিক।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in