Abhisekh Banerjee Sava : ‘ভোটের সময় বিজেপি কে দিয়ে ঘরদোর পরিষ্কার করে, চুল দাঁড়ি কাটিয়ে নেবেন এরপর আর পাবেন না! কেশিয়াড়িতে বললেন অভিষেক

Share

কেশিয়াড়ি 25 সে মার্চ :

জনসভা করতে এসে এসআইআর এবং বিজেপি নেতাদের কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীর চুল দাঁড়ি কাটা প্রসঙ্গে তিনি বললেন,’এক মাস পর এদের আর পাবেন না, এদের দিয়ে ঘর দোর পরিষ্কার করান এবং চুল দাঁড়ি কাটিয়ে নিন। ‘ পাশাপাশি তিনি SIR নিয়ে কটাক্ষ করতে গিয়ে বলেন যে আজ যদি ক্রেতা বা দ্বাপর যুগ হতো, তাহলে লক্ষ্মী গণেশ মা দুর্গা কে নোটিশ পাঠিয়ে দিত এরা।

এবার নির্বাচনী প্রচার শুরু করলেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরে ১৫ টি বিধানসভার একে একে তিনি নির্বাচনী প্রচার সারছেন। এদিন তিনি নির্ঘণ্ট অনুযায়ী জেলার দুটি এলাকায় প্রচার সারতে আসেন। এইদিন প্রথমে তিনি ঘাটালের দাসপুরে আসেন তৃণমূল প্রার্থীদের সমর্থনে। এরপর হেলিকপ্টারে করে উড়ে আসেন কেশিয়াড়িতে জনসভা করতে। এদিন প্রথম থেকেই স্বভাব সিদ্ধ ভাষায় এস আই আর এবং কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কটাক্ষ করলেন বিজেপির প্রার্থীদের নির্বাচনী প্রচারের কাজকর্ম নিয়ে। তিনি বক্তব্য রাখতে গিয়ে বললেন,” শুনেছি এখানকার নারায়ণগড়ের বিজেপি প্রার্থী তিনি প্রচার করতে গিয়ে ভোটারদের চুল-দাড়ি কেটে দিচ্ছেন। এলাকার মা বোনদের বলবো এই একমাস ধরে বিজেপি নেতাদের এবং প্রার্থীদের দিয়ে ঘর দোর পরিষ্কার করাবেন।

এলাকার ভাইদের বলব তারা যেন একমাস চুল দাড়ি না কাটে তারা এই বিজেপি প্রার্থীদের দিয়ে চুল দাঁড়ি কাটিয়ে নেন। কারণ একমাস পর এদের আর দেখতে পাওয়া যাবে না। পাশাপাশি তিনি এও বলেন এটা যদি ত্রেতা বা দ্বাপর যুগ হতো তাহলে গনেশ,কার্তিক, লক্ষ্মী, মা দুর্গা সবাইকে এস আই আর এর নোটিশ পাঠিয়ে দিত এই বিজেপির নির্যাতন কমিশন।”

মূলত এদিন পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ও দাঁতন বিধানসভার তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি ও মানিক মাইতির সমর্থনে জনসভা করতে আসেন তৃণমূল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন একাধিক কর্মসূচি নিয়ে জেলায় এসেছিলেন। প্রথমে দাসপুরে সভা করার পর দুপুর নাগাদ কেশিয়াড়ি ঘোলাই হাই স্কুল মাঠে উপস্থিত হন হেলিকপ্টারে করে। এখানে সভা করার পর তার চপার নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in