
মেদিনীপুর 22 সে সেপ্টেম্বর :
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জব ফেয়ার ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হলো ২১ ও ২২ সেপ্টেম্বর। এই দুই দিনের কর্মসংস্থান মেলা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং বিভিন্ন নিয়োগ ও বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ করে দেয়।

মূলত দুই দিনের এই জব ফেয়ার-এ ১৪ টি সংস্থা অংশগ্রহণ করে। উৎপাদন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্য পরিষেবা, আর্থিক পরিষেবা, বিমা, মৎস্য এবং অন্যান্য পেশাগত পরিষেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সংস্থাগুলি এতে অংশ নেয়। অংশগ্রহণকারী সংস্থাগুলির মধ্যে ছিল রেশমি মেটালিকস লিমিটেড, Essjay Technomeasure Pvt. Ltd., Deepak Nexgen Foods & Feeds Pvt. Ltd., DigiLoomX, ITM Edutech Training Pvt. Ltd., Transcendence Software Pvt. Ltd., YSC Technosoft Pvt. Ltd., Invictus Minds Pvt. Ltd., TeamLease Services Ltd., Rx Anweshana Hospital Pvt. Ltd., Bajaj Life Insurance Ltd., Aquatech Aquahealth, Ujjivan Small Finance Bank এবং Pasupati Aquatics Pvt. Ltd. এইদিন জব ফেয়ার -এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল অংশগ্রহণকারী সংস্থাগুলির পক্ষ থেকে সরাসরি নিয়োগ ও প্রার্থী বাছাই প্রক্রিয়া পরিচালনা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী এবং প্রাক্তনীরা সাক্ষাৎকার, মূল্যায়ন, নিয়োগকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং অন্যান্য নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বেশ কিছু প্রার্থী নিয়োগের সুযোগ লাভ করেন, অন্যদিকে আরও কয়েকজন প্রার্থীকে নিয়োগের পরবর্তী পর্যায়ের জন্য বাছাই করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা শিল্পক্ষেত্রের প্রত্যাশা এবং বাস্তব নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেন। দিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার, ডক্টর অশোক কুমার -এর উদ্যোগে এই জব ফেয়ার আয়োজিত হয়। এর পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে বিশেষ সহযোগিতা করেন Prof. (Dr.) Debasish Biswas, Professor & Head, Department of Business Administration। বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রধানরা ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উৎসাহিত করার পাশাপাশি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে Prof. Biswapati Jana, Head, Department of Computer Science and MCA; Dr. Manoj Kumar Pati, Head, Department of Fishery Sciences; এবং Dr. Chhanda Mallick, Department of Bio-Medical Laboratory Science and Management & Clinical Nutrition and Dietetics-এর সহযোগিতার কথাও বিশেষভাবে স্বীকার করা হয়। JOB Fair ২০২৬ এর সফল আয়োজন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পক্ষেত্রের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একইসঙ্গে এটি ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের কর্মসংস্থান এবং পেশাগত বিকাশের নতুন সুযোগ সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

এই উদ্যোগ সফল করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অংশগ্রহণকারী সমস্ত সংস্থা ও নিয়োগকর্তা, শিক্ষক, আধিকারিক, কর্মী, ছাত্র স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।