TMC Nomination: মেদিনীপুরে শাসক দলের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে 14 টি বিধান সভার তিন মন্ত্রী সহ সকল প্রার্থীদের মনোনয়ন জমা

Share

মেদিনীপুর 2 রা এপ্রিল :

নির্ধারিত দিনের আগে মনোনয়ন জমা দিলেন শাসক দল তৃণমূলের ১৫ টি বিধানসভার প্রার্থীরা। আর এই মনোনয়ন জমা দিয়ে উচ্ছ্বসিত সকল প্রার্থী জানালেন বিপুল ভোটে জয়ী হবেন এবারের বিধানসভা ভোটে। বলা বাহুল্য মনোনয়ন জমা দিয়েও প্রচারের ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকলে শাসকদলের প্রার্থীরা বলে মত রাজনৈতিক মহলের।

নির্ধারিত দিনের আগেই এক এক সাথে মনোনয়ন জমা শাসক দলের প্রার্থীদের।রাজীব বাদে সবার নমিনেশন জমা দিল শাসক দল তৃণমূল,নেতৃত্বে জেলার সাংগঠনিক দুই জেলা সভাপতি। প্রসঙ্গত, আগামী ২৩ শে এপ্রিল প্রথম দফায় ভোট হবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ঝারগ্রাম বাঁকুড়া পুরুলিয়া সহ প্রায় ১৫২ টি বিধানসভার। আর তাই দ্রুত নমিনেশনে জমা করলো শাসক দল তৃণমূল। পশ্চিম মেদিনীপুরে মোট ১৫ টি বিধানসভা রয়েছে। মেদিনীপুর শালবনী গড়বেতা কেশপুর দাসপুর ঘাটাল সহ খড়গপুর সবং পিংলা এবং ডেবরা সহ মোট ১৫টি বিধানসভা। তবে গতকাল ডেবরা বিধানসভার তৃণমূল প্রার্থী রাজিব বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়েছেন পরিবার নিয়ে গিয়ে। এই দিন ঘাটাল সাংগঠনিক জেলার সাতজন প্রার্থী এবং মেদিনীপুর সাংগঠনিক জেলার মোট সাতজন প্রার্থীকে নিয়ে জেলা সভাপতিরা দিতে এলেন মনোনয়ন জমা দিতে। একদিকে নেতৃত্ব দেন সুজয় হাজরা অন্যদিকে নেতৃত্ব দেন অজিত মাইতি।

এরই পাশাপাশি ঘাটাল এসডি অফিসে তৃণমূলের তিন প্রার্থী জমা দিলেন তাদের মনোনয়ন। এই মনোনয়ন জমা দিতে কেউ এলেন পায়ে হেঁটে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, কেউ বা কালী মন্দিরে মন্দিরে কালী মায়ের মাথা ঠুকে, আবার কেউ কেউ বা এলেন হুডখোলা জিপে হাত নাড়তে নাড়তে। পশ্চিম মেদিনীপুর জেলার তিন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া,শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা এদিন তাদের মনোনয়নপত্র জমা দেন। সবাই দাবি করেন এবারের ভোটে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা প্রাপ্ত রাজ্যবাসীরা দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বিষয়ে তৃণমূল প্রার্থীরা বলেন,”রাজ্য সরকারের যত ধরনের প্রকল্প আছে তার সমস্ত সুবিধা পাচ্ছে রাজ্যের মানুষ।এলাকায় সমস্ত কাজ করা হয়েছে। বাকি কাজ জিতে আসার পর করা হবে। বিজেপি প্রার্থীরা বাকি ৩৬৪ দিন আর দেখা যায় না।তারা ঠিক ভোটের সময় আবির্ভাব হয় আবার ভোট ফুরুলেই হারিয়ে যায় এলাকা থেকে। এবারে সকল বিধানসভায় জিতে ১৫ টি সিট উপহার দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in